Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

শুভেন্দুর রেট পাঁচ লাখ! উপ-মুখ্যমন্ত্রী পদ অফার বিতর্কে বিস্ফোরক অভিষেক

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত ভোটের ৪৮ ঘণ্টা আগে সাংবাদিক বৈঠক থেকে দুর্নীতির প্রশ্নে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নজিরবিহীন আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাব আয়োজ

শুভেন্দুর রেট পাঁচ লাখ! উপ-মুখ্যমন্ত্রী পদ অফার বিতর্কে বিস্ফোরক অভিষেক

শেষ আপডেট: 6 July 2023 14:59

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত ভোটের ৪৮ ঘণ্টা আগে সাংবাদিক বৈঠক থেকে দুর্নীতির প্রশ্নে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নজিরবিহীন আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাব আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে অভিষেক সাংবাদিকদের প্রশ্নের মুখোমখি হন। তাঁকে প্রশ্ন করা হয়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক সভায় দাবি করেছেন যে তাঁকে উপমুখ্যমন্ত্রীর পদ অফার করা হয়েছিল। কিন্তু তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। এ কথা কি ঠিক?

জবাবে অভিষেক বলেন, “শুভেন্দু অধিকারী রেট মাত্র ৫ লাখ। ওনাকে কাগজে মুড়ে পাঁচ লাখ টাকা নিতে দেখা গিয়েছিল। টিভির পর্দায় এসেছিল সেই ছবি। যিনি মাত্র ৫ লাখে বিক্রি হয়ে যান, তাঁকে কেউ উপমুখ্যমন্ত্রীর পদ অফার করতে পারে? আপনাদের কী মনে হয়?”

মহারাষ্ট্রে সম্প্রতি শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার বিজেপি-শিন্ডে জোটের সঙ্গে হাত মিলিয়ে উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন। এদিন সেই প্রসঙ্গ তুলে অভিষেক বলেন, অজিত পাওয়ারের রেট তবু ভাল। তাঁর হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে রেখেছে শুনেছি। কিন্তু এর রেট মাত্র ৫ লাখ।

শনিবার রাজ্যের পঞ্চায়েত ভোট। বৃহস্পতিবারই ছিল শেষ প্রচার। শুভেন্দু প্রসঙ্গে অভিষেক এদিন আরও বলেন, “বিশ্বাসঘাতকতা ছাড়া ওর আর কি যোগ্যতা আছে?”

এ ব্যাপারে শুভেন্দু কোনও পাল্টা প্রতিক্রিয়া দেয়নি। বিজেপিরও কেউ মুখ খোলেননি। রাজনৈতিক সূত্রের মতে, এটা ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দুর আস্থার সম্পর্কে অনেক দিন ধরেই চিড় ধরেছিল। তাঁদের মধ্যে কাজের সম্পর্ক ছিল ঠিকই। কিন্তু দিদির কাছে এ খবর ছিল যে চোদ্দ সালে লোকসভা ভোটের পর শুভেন্দু দিল্লিতে গিয়ে অমিত শাহর সঙ্গে দেখা করেছিলেন।

তার আগে তিনি একবার রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন। অর্থাৎ শুভেন্দু যে সুযোগের অপেক্ষায় ছিলেন তা কালীঘাট জানত। তবে এও ঠিক বিধানসভা ভোটের আগে শুভেন্দু দল ছাড়তে পারে আন্দাজ করে তাঁকে আটকানোর চেষ্টা করেছিলেন অভিষেক। কারণ, ভোটের আগে দলে ভাঙন কোনও দলই চায় না। কিন্তু সেই বৈঠকে উপ মুখ্যমন্ত্রীর পদ অফার করা হয়েছিল কিনা তা তখন জানা যায়নি। প্রকাশ্যেও আসেনি। বৃহস্পতিবার সে ব্যাপারটা নিয়েই নতুন করে এক প্রস্ত চাপানউতোর হল।

আরও পড়ুন: 'পাগলকে চেন দিয়ে বেঁধে রাখা হয়, সেই চেনই যদি…' রাজ্যপালের অসংবেদী উপমা! কী বলছেন বিশিষ্ট জনেরা


```