Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

নিহত সিপিএম কর্মীদের পরিবারকে চাকরি ও ক্ষতিপূরণ শুভেন্দুর

দ্য ওয়াল ব্য়ুরো:  ভোটের দিন পূর্ব মেদিনীপুরের গোপালপুর গ্রামে গুলিতে মৃত্যু হয়েছিল দুই সিপিএম কর্মীর। সে দিনই ঘটনায় দুঃখপ্রকাশ করেছিলেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। সমবেদনা জানাতে পাঠিয়েছিলেন দলের কর্মীদের। শনিবার নিহত সিপিএম কর্মী অপু

নিহত সিপিএম কর্মীদের পরিবারকে চাকরি ও ক্ষতিপূরণ শুভেন্দুর

শেষ আপডেট: 19 May 2018 14:57

দ্য ওয়াল ব্য়ুরো:  ভোটের দিন পূর্ব মেদিনীপুরের গোপালপুর গ্রামে গুলিতে মৃত্যু হয়েছিল দুই সিপিএম কর্মীর। সে দিনই ঘটনায় দুঃখপ্রকাশ করেছিলেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। সমবেদনা জানাতে পাঠিয়েছিলেন দলের কর্মীদের। শনিবার নিহত সিপিএম কর্মী অপু মান্না ও যজ্ঞেশ্বর ঘোষের পরিবারের পাশে দাঁড়াতে ওই গ্রামে যান শুভেন্দু। মৃতদের  পরিবারের সঙ্গে দেখা করে পাঁচ লক্ষ টাকা করে চেক তুলে দেন । এছাড়াও অপু মান্নার স্ত্রী ও যজ্ঞেশ্বর ঘোষের ছেলের হাতে কাঁথি সমবায় ব্যাঙ্কের গ্রুপ ডি পদের নিয়োগপত্র তুলে দেন তিনি। নন্দীগ্রামের মানুষের পাশে তিনি সবসময় ছিলেন এবং থাকবেন জানিয়ে শুভেন্দু বলেন, “নির্বাচনের সময় দু দলের মধ্যে ঠেলাঠেলি হতেই পারে। কিন্তু এ ভাবে গুলি করে খুনের ঘটনা অপরাধ। যারা এই ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে পুলিশকে। আমি কোন রাজনৈতিক দলের হয়ে আসিনি। সবার মন্ত্রী, বিধায়ক এবং প্রতিনিধি হিসেবে এসেছি। এ সব করে মৃত ব্যক্তিকে ফিরিয়ে আনা যায় না। শুধু পাশে দাঁড়াতে এসেছি।” সিপিএম নেতা সুজন চক্রবর্তী অবশ্য একে নির্মম পরিহাস বলে উল্লেখ করেন। তিনি বলেন, “ খুনের পিছনে তৃণমূল রয়েছে। আবার তাদের নেতাই টাকা নিয়ে হাজির হচ্ছেন। তৃণমূলের তুলনা তৃণমূলই।”

```