Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

‘বিনয় মিশ্র কে?’, ‘হাতে আংটি কানে দুল’—যুব তৃণমূলকে যে ভাবে বর্ণনা করলেন শুভেন্দু

দ্য ওয়াল ব্যুরো: যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্রর বাড়ি ও অফিসে গরু পাচার কাণ্ডের সূত্র ধরে শুক্রবারই তল্লাশি চালিয়েছে সিবিআই। তার উদ্দেশে লুক আউট নোটিস জারি হয়েছে। শনিবার তার প্রসঙ্গে টেনে ফের যুব তৃণমূল সভাপতির তীব্র সমালোচনা করলেন

‘বিনয় মিশ্র কে?’, ‘হাতে আংটি কানে দুল’—যুব তৃণমূলকে যে ভাবে বর্ণনা করলেন শুভেন্দু

শেষ আপডেট: 1 January 2021 18:30

দ্য ওয়াল ব্যুরো: যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্রর বাড়ি ও অফিসে গরু পাচার কাণ্ডের সূত্র ধরে শুক্রবারই তল্লাশি চালিয়েছে সিবিআই। তার উদ্দেশে লুক আউট নোটিস জারি হয়েছে। শনিবার তার প্রসঙ্গে টেনে ফের যুব তৃণমূল সভাপতির তীব্র সমালোচনা করলেন শুভেন্দু অধিকারী। এদিন মহিষাদলের দ্বারিবেড়িয়াতে শুভেন্দুর সভা ছিল, “সেই সভায় শুভেন্দু বলেন, তোলাবাজ ভাইপো বলেছি বলে গায়ে লেগেছে। কিন্তু এই তো! আস্তে আস্তে সব বেরিয়ে পড়ছে—লালা, এনামুল, বিনয় মিশ্র”। এখানে না থেমে শুভেন্দু বলেন, “বিনয় মিশ্র কে? যুব তৃণমূল কংগ্রেস নিয়ে তো আগেই বলেছি। লাল চুল, কানে দুল তার নাম যুব তৃণমূল। পায়ে ৮ হাজার টাকার লোত্তোর জুতো, হাতে দেড় দেড় তিন লাখের দুটো আইফোন, সঙ্গে হাতে একটা সোনার মাকড়ি, দু’হাতের আঙুলে ১৮ টা আংটি আর গলায় গরুর দড়ির মতো একটা সোনার চেন। সেই সঙ্গে রেমন্ডসের কুর্তা পাজামা, সঙ্গে হাফ কোটির ফরচুনার গাড়ি। আরেকটু বড় হলে বিএমডব্লিউ”। শুভেন্দু যে ভাবে বার বার ভাইপো বলে নিশানা করছেন, তা নিয়ে তৃণমূলও ধারাবাহিক প্রতিক্রিয়া জানিয়েছেন। গতকালও এ ব্যাপারে শুভেন্দুর পাল্টা সমালোচনা করেছিলেন প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায়। আবার সৌগতবাবুকে ভাইপোর জ্যাঠামশাই বলে কটাক্ষ করছেন শুভেন্দুও। এদিনের সভায় শুভেন্দু ফের বলেন, বাংলায় ক্ষমতাচ্যূত হওয়ার পর বামেদের এখনও ভালরকম অস্তিত্ব রয়েছে। ষোলো সালের নির্বাচনে ভোটও পেয়েছে। কিন্তু ১৫ মের পর তৃণমূল থাকবে না তা নয় পরের পঞ্চায়েত ভোটে প্রার্থী করার লোক পাবে না।

```