Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুশান্তর ফাঁসির সাজায় চোয়াল শক্ত সুতপার বাবার, ভাগ্নের মৃত্যুদণ্ড শুনে অসুস্থ মামা হাসপাতালে

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বিচারক রায় দিচ্ছেন তখন। যে রায় শোনার অপেক্ষায় বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছিল অধীর অপেক্ষা। ফাঁসি হবে সুশান্তর, নাকি তার বয়সজনিত আবেগ বিচার করে যাবজ্জীবন কারাদণ্ডেরই সাজা হবে! সুশান্তর ফাঁসির সাজা ঘো

সুশান্তর ফাঁসির সাজায় চোয়াল শক্ত সুতপার বাবার, ভাগ্নের মৃত্যুদণ্ড শুনে অসুস্থ মামা হাসপাতালে

শেষ আপডেট: 31 August 2023 15:12

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বিচারক রায় দিচ্ছেন তখন। যে রায় শোনার অপেক্ষায় বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছিল অধীর অপেক্ষা। ফাঁসি হবে সুশান্তর, নাকি তার বয়সজনিত আবেগ বিচার করে যাবজ্জীবন কারাদণ্ডেরই সাজা হবে!

সুশান্তর ফাঁসির সাজা ঘোষণা হচ্ছে যখন, তখন আলপিন পড়লেও যেন শোনা যাবে। আচমকা আর্তনাদে বিচারকও যেন থমকে গেলেন। মেয়ের হত্যাকারীর (Sutapa Murder Case Story) ফাঁসির সাজা হয়েছে শুনে বাবা স্বাধীন চৌধুরী তখন চিৎকার করছেন মেয়ের নাম ধরে। ভিতরের যন্ত্রণায় যেন উথালপাথাল চলছে। তাঁর মেয়ে চলে গেছে। কিন্তু হত্যাকারীর এমন কাঙ্খিত পরিণতিতে সে গলায় ঝড়ে পড়ল আত্মবিশ্বাসও।

আদালত চত্বর থেকে বেরিয়ে চোয়াল শক্ত করে স্বাধীন চৌধুরী বলেন, “আজ আমার মেয়ে ন্যায় বিচার পেল (Sutapa Murder Case Story)। বিচার পেলাম আমরা। যদি কোনও ব্যক্তি এমন নৃশংস ঘটনা ঘটায় তবে তাঁর ফাঁসির সাজাই হওয়া উচিত”। তিনি আরও বলেন, “এই মামলা নিশ্চয়ই হাইকোর্টেও যাবে। কিন্তু আমাদের লড়াই জারি থাকবে। আমার হারিয়ে যাওয়া মেয়েকে ন্যায় বিচার দিতেই হবে।”

মেয়ের খুনির ফাঁসির সাজা হওয়ায় যখন স্বস্তিতে স্বাধীন চৌধুরী, তখন ভাগ্নেকে হারানোর আশঙ্কায় ভরা আদালতেই হাহাকার করতে করতে অসুস্থ হয়ে পড়লেন সুশান্তর মামা। মঙ্গলবার ভাগ্নেকে দোষী সাব্যস্ত হওয়ার পর বুধবারই তাকে ফাঁসির সাজা দেওয়ার দাবি উঠেছিল। আতঙ্কে তখন থেকেই দিশেহারা হয়ে পড়েছিল সুশান্ত চৌধুরীর পরিবার। তবুও বিচারক একদিন সাজা ঘোষণা স্থগিত রাখায় আশা আর আশঙ্কার দোলাচলে রাত কেটেছে তাঁদের। বৃহস্পতিবার আদালত সুশান্তকে মৃত্যুদণ্ড দেওয়ার পরে আর নিজেকে সামলাতে পারেননি সুশান্তর মামা। গুরুতর অসুস্থ সুশান্তর মামাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: সুতপা খুনে প্রেমিক সুশান্তকে ফাঁসির সাজা


```