Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

চুনীকে শ্রদ্ধা জানাতে গিয়ে জোড়া ভুল সূর্যর, বিদ্রুপ সোশ্যাল মিডিয়ায়

দ্য ওয়াল ব্যুরো: ঐতিহাসিক ভুল কিনা বলা মুশকিল, তবে ভুল তো বটেই। তাও আবার দু-দু'বার! প্রয়াত কিংবদন্তী খেলোয়াড় চুনী গোস্বামীকে শ্রদ্ধা জানাতে গিয়ে উপুর্যুপরি ভুল করে বসলেন সিপিএম রাজ্য সম্পাদক তথা পলিটব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র। যা নিয়ে

চুনীকে শ্রদ্ধা জানাতে গিয়ে জোড়া ভুল সূর্যর, বিদ্রুপ সোশ্যাল মিডিয়ায়

শেষ আপডেট: 1 May 2020 02:49

দ্য ওয়াল ব্যুরো: ঐতিহাসিক ভুল কিনা বলা মুশকিল, তবে ভুল তো বটেই। তাও আবার দু-দু'বার! প্রয়াত কিংবদন্তী খেলোয়াড় চুনী গোস্বামীকে শ্রদ্ধা জানাতে গিয়ে উপুর্যুপরি ভুল করে বসলেন সিপিএম রাজ্য সম্পাদক তথা পলিটব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র। যা নিয়ে বিস্তর বিদ্রুপ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। চুনী গোস্বামী যে ফুটবলের পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটও খেলেছিলেন তা অনেকেরই জানা রয়েছে। সূর্যবাবুও তাঁর ভক্ত ছিলেন। মাঠে ঢুকে অটোগ্রাফ নিতে গেছিলেন বলেও স্মৃতিচারণ করেছেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী। সে কথা উল্লেখ করতে গিয়েই প্রথম টুইটে বিপত্তি বাঁধান তিনি। লেখেন, "চুনী গোস্বামী কেবল ফুটবলারই ছিলেন না। পরবর্তীকালে তাঁকে ক্রিকেটে সন্তোষ ট্রফির ম্যাচে বাংলার হয়ে খেলতে দেখেছি।" এখানেই চোখ আটকে যায় সকলের। ক্রিকেটে সন্তোষ ট্রফি? সে তো ফুটবল টুর্নামেন্ট। ওই টুইট নিয়ে বিদ্রুপ শুরু হতেই তা মুছে দেন সূর্যবাবু। কিন্ত শ্রদ্ধা তো জানাতেই হবে। তাই খানিকক্ষণ পর ফের একটি টুইট করেন সিপিএম রাজ্য সম্পাদক। কিন্তু সেখানেও বিপত্তি। দ্বিতীয় টুইটে সূর্য মিশ্র সন্তোষ ট্রফি নিয়ে অসন্তোষ বুঝতে পেরে শুধরে নিয়ে রঞ্জি ট্রফি করেন ঠিকই কিন্ত অন্য একটি বিভ্রাট করে বসেন। লেখেন, "ক্রিকেটে অন্তত দু'বার রঞ্জি ট্রফি ফাইনালে বাংলা দলের জয় নিশ্চিত করেছিলেন, একজন অলরাউন্ডার হিসেবে।" তথ্য বলছে, একবারই রঞ্জি ট্রফিতে বাংলা দলের অধিনায়কত্ব করেছিলেন চুনী গোস্বামী। সেটা ১৯৭১-৭২ মরশুমে। দ্বিতীয়ত বাংলা সেবার ফাইনালে উঠেছিল ঠিকই কিন্তু চ্যাম্পিয়ন হয়নি। ব্র্যাবর্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তৎকালীন বম্বের কাছে হেরে গিয়েছিল বাংলা। সেই বম্বে টিমে ছিলেন সুনীল গাভাস্কারও। ফলে যা হওয়ার তাই হয়েছে। সূর্যবাবুর তথ্য বিভ্রাট নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে টিকাটিপ্পনি। রাজ্য সম্পাদকের এমন কাণ্ডকারখানা দেখে বিরক্ত অনেক সিপিএম সমর্থকও। তবে গভীর রাতে দ্বিতীয় টুইটটিও ডিলিট করে দেন সূর্যবাবু। তারপর ফেসবুক পেজে একটি পোস্টে ভুল স্বীকার করে নেন বর্ষীয়ান বাম নেতা। বয়সের কারণে বিস্মৃতি বলে উল্লেখ করেন তিনি। https://www.facebook.com/SurjyaKMishra/videos/1313094025567298/

```