
শেষ আপডেট: 28 February 2023 08:23
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: এক সময় ট্রেজারি বিল্ডিংয়ের এই শতাব্দী প্রাচীন ঘড়ির ঢং ঢং শব্দে ঘুম ভাঙত সিউড়ি শহরের বাসিন্দাদের (Suri Treasury Building's British Clock) । সংস্কারের অভাবে সেই ঘড়ির কাঁটা এখন না আর নড়ে না। সাত বছর ধরে এভাবেই ভাঙাচোরা অবস্থায় বন্ধ হয়ে পড়ে রয়েছে শহরের এই ঐতিহ্যবাহী ঘড়িটি।
উনিশ শতকের প্রথম দিকে হেতমপুরের যুবরাজ মহিমারঞ্জন চক্রবর্তী জেলার তৎকালীন কালেক্টরকে ঘড়িটি উপহার দেন। লন্ডন থেকে আনানো হয়েছিল এই ঘড়ি। পরে ১৯০২ থেকে ১৯০৪ সালে মাঝামাঝি সময়ে ট্রেজারি বিল্ডিং উপর এই ঘড়িটিকে লাগানো হয়। এই ঘড়ির সঙ্গে বাসিন্দাদের আবেগ জড়িয়ে রয়েছে। ২০১৬ সালে বাজ পড়ে ঘড়িটি ফের খারাপ হয়ে যায়। তারপর থেকেই সংস্কার হয়নি ঘড়িটির। তাই বাসিন্দাদের দাবি ঘড়িটি আবার সচল করার উদ্যোগ নিক প্রশাসন।
শিশু গাছের নীচে ত্রিপলই ছাদ, সেই ঘরেই উচ্চমাধ্যমিকের প্রস্তুতি নিচ্ছে গলসির ছাত্রী