Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

সরানো হল সিউড়ি থানার আইসিকে, গরু পাচার মামলায় তাঁকে দিল্লিতে ডেকেছিল ইডি

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: সোমবার হাওড়া ও শিবপুরের পর মঙ্গলবার সন্ধেয় সিউড়ি (Suri) থানার আইসি (IC) মহম্মদ আলিকে সরিয়ে দেওয়া হল। সূত্রের খবর, আজ বিকালেও বীরভূমে অমিত শাহের সভাস্থল পরিদর্শনেও গিয়েছিলেন তিনি। দিনকয়েক আগেই গরু পাচার মামলায় তা

সরানো হল সিউড়ি থানার আইসিকে, গরু পাচার মামলায় তাঁকে দিল্লিতে ডেকেছিল ইডি

শেষ আপডেট: 11 April 2023 17:34

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: সোমবার হাওড়া ও শিবপুরের পর মঙ্গলবার সন্ধেয় সিউড়ি (Suri) থানার আইসি (IC) মহম্মদ আলিকে সরিয়ে দেওয়া হল। সূত্রের খবর, আজ বিকালেও বীরভূমে অমিত শাহের সভাস্থল পরিদর্শনেও গিয়েছিলেন তিনি। দিনকয়েক আগেই গরু পাচার মামলায় তাঁকে দিল্লিতে ডেকেছিল ইডি। এই পরিস্থিতিতে মহম্মদ আলিকে আইসি পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে রহস্য ঘনিয়েছে।

suri

এ প্রসঙ্গে জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানান, 'রাজ্য পুলিশ থেকে এটা রুটিন মাফিক বদলি করা হয়েছে।' মহম্মদ আলিকে সরানোর পর তাঁর জায়গায় নতুন আইসি হলেন দেবাশিস ঘোষ। তিনি এর আগে পূর্ব বর্ধমানের কোর্ট ইন্সপেক্টর ছিলেন।

সম্প্রতি রামনবমীর মিছিল ঘিরে তপ্ত হয়েছিল শিবপুর থানা। আঁচ পড়েছিল লাগোয়া হাওড়া থানা এলাকাতেও। সোমবার হাওড়ার এই দুই থানা এলাকাতেই পুলিশে রদবদল করেছে রাজ্য সরকার। হাওড়া থানা থেকে দীপঙ্কর দাসকে পাঠানো হয়েছে ঝাড়গ্রামের কোর্ট ইনস্পেক্টর করে। অন্যদিকে, শিবপুরের দায়িত্বে থাকা অনুপ কুমার রায়কে রাজ্য পুলিশের আইবিতে পাঠানো হয়েছে।

পুলিশে রদবদল, হাওড়া ও শিবপুর থানার দায়িত্বে নতুন অফিসার


```