Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

#Breaking: চিটফান্ড কাণ্ডে সিবিআই তদন্তের উপর আদালতের নজরদারির আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

দ্য ওয়াল ব্যুরো: চিটফান্ড কাণ্ডে সিবিআইয়ের তদন্তের উপর সুপ্রিম কোর্টের নজরদারির জন্য আবেদন করে সর্বোচ্চ আদালতে মামলা করেছিলেন আমানতকারীদের একাংশ। সোমবার সে ব্যাপারে শুনানির পর প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দিল, সুপ্র

#Breaking: চিটফান্ড কাণ্ডে সিবিআই তদন্তের উপর আদালতের নজরদারির আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 10 February 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: চিটফান্ড কাণ্ডে সিবিআইয়ের তদন্তের উপর সুপ্রিম কোর্টের নজরদারির জন্য আবেদন করে সর্বোচ্চ আদালতে মামলা করেছিলেন আমানতকারীদের একাংশ। সোমবার সে ব্যাপারে শুনানির পর প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দিল, সুপ্রিম কোর্ট সিবিআইয়ের তদন্তের উপর কোনও নজরদারি চালাবে না। প্রসঙ্গত, চিটফান্ড কাণ্ডে সিবিআই তদন্তের আবেদন জানিয়ে অতীতে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন কংগ্রেস নেতা আবদুল মান্নান ও বিশিষ্ট আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। পরবর্তী কালে চিটফান্ড তদন্তে সিবিআইয়ের তরফে আপাত ভাবে শৈথিল্য দেখা গেলে, তাঁরা ফের আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সর্বোচ্চ আদালতের কাছে তাঁরা আর্জি জানিয়েছিলেন, সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়ার উপর যেন নজরদারি চালায় সুপ্রিম কোর্ট। মান্নান সাহেবদের বক্তব্য ছিল, ঠিক ভাবে টেলিকম কেলেঙ্কারি তথা টুজি বিতর্কের তদন্তের জন্য সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তার উপর নজরদারি রেখেছিল সর্বোচ্চ আদালত, চিটফান্ড তদন্তের ক্ষেত্রেও যেন তেমন হয়। তা হলে তদন্ত প্রক্রিয়া দ্রুত হবে। গরিব আমানতকারীরাও তাড়াতাড়ি সুবিচার পাবেন। কিন্তু তখনও আদালত মান্নান সাহেবদের আর্জি খারিজ করে দিয়েছিলেন। এখন প্রশ্ন হল, এই আমানতকারীরা কারা? তাঁরা কি বিজেপি-র মদতপুষ্ট, নাকি তৃণমূলের? বিজেপি নেতৃত্ব স্পষ্টতই জানাচ্ছেন, তাঁরা কাউকে আদালতে পাঠাননি। তৃণমূলও মুখে তাই বলছে। তবে অনেকের মতে, আমানতকারীদের তরফে যে আইনজীবী এ দিন সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন, তিনি অতীতে রাজ্য সরকারের হয়ে মামলার কৌসুলী হয়েছিলেন। তা ছাড়া যুক্তির দিক দিয়ে দেখতে গেলেও এর নেপথ্যে তৃণমূলের কারও মদত থাকা অস্বাভাবিক নয়। তবে তা কেবল ধারনাই মাত্র। কারণ এর সপক্ষে কোনও প্রমাণ নেই।    

```