Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

হাতির টাকা ফেরত দিন, বহেনজি জানালেন আমি দলিত নেত্রী

দ্য ওয়াল ব্যুরো: সারা রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা তাঁর মূর্তি দলিতদের সংগ্রামের প্রতীক বলে শীর্ষ আদালতকে জানালেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী। মুখ্যমন্ত্রী থাকাকালীন গোটা রাজ্য জুড়ে নিজের মূর্তি ও দলীয় প্রতীক বসানোর বিরোধিতা করে স

হাতির টাকা ফেরত দিন, বহেনজি জানালেন আমি দলিত নেত্রী

শেষ আপডেট: 1 April 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: সারা রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা তাঁর মূর্তি দলিতদের সংগ্রামের প্রতীক বলে শীর্ষ আদালতকে জানালেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী। মুখ্যমন্ত্রী থাকাকালীন গোটা রাজ্য জুড়ে নিজের মূর্তি ও দলীয় প্রতীক বসানোর বিরোধিতা করে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা হয়। সরকারি অর্থ খরচ করে নিজের মুর্তি ও দলীয় প্রতীক নির্মাণ আইনানুগ নয় এই মর্মে এক আইনজীবী ২০০৯ সালে সুপ্রিম কোর্টে  মামলা করেন। সেই মামলার রায়ে শীর্ষ আদালত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মূর্তি নির্মাণের জন্য সরকারি তহবিল  থেকে খরচ হওয়া দু'হাজার কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশের জবাবে একমাস পর আদালতে একটি হলফনামা পেশ করে মায়াবতী জানান, সমস্ত আইন মেনে মূর্তি নির্মাণের জন্য বাজেটে যথাযথ অর্থ বরাদ্দ করা হয়েছিল। সেই হলফনামায় বিএসপি নেত্রী আরও জানিয়েছেন, ''নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে জনগণের চাহিদা প্রকাশিত হওয়ায় মূর্তি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিধানসভার বিধায়করা চেয়েছিলেন কাঁসিরামের সঙ্গে দলিত মহিলাদের সংগ্রামের প্রতীক মায়াবতী'র মূর্তি প্রতিষ্ঠা করতে।'' প্রশংসা ও জনসমর্থন প্রকাশ করার জন্য অন্যান্য রাজনৈতিক দল অতীতেও তাদের নেতা–নেত্রীদের মূর্তি স্থাপন করেছে বলে জানিয়ে মায়াবতী এই জনস্বার্থ মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে চিহ্ণিত করেছেন। এই মামলার সঙ্গে জনগণের কোনও স্বার্থ জড়িত নয় বলেও তিনি অভিমত প্রকাশ করেছেন ওই হলফনামায়। বহুজন সমাজ পার্টির দলীয় প্রতীক হল হাতি। সেই হাতির মূর্তি বসানোর প্রসঙ্গে মায়বতী জানিয়েছেন, হাতি শুধুমাত্র বিএসপি'র দলীয় প্রতীক নয়, ঐতিহ্যগত ভাবে্ হাতি ভারতীয় স্থাপত্যশিল্পের সঙ্গে জড়িয়ে আছে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী ৬০টি হাতি তৈরি করতে খরচ হয়েছে ৫২.২০ কোটি টাকা, যা শুধুমাত্র জনগণের টাকার অপচয়ই নয় নির্বাচন কমিশনের দ্বারা প্রচারিত নির্দেশিকারও পরিপন্থী। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ'র নেতৃত্বে গঠিত বেঞ্চ এই জনস্বার্থ মামলার রায় দিতে গিয়ে জানিয়েছে, সরকারি কোষাগার থেকে নিজের এবং দলীয় প্রতীক নির্মাণের জন্য যে টাকা খরচ করেছেন সেই সমস্ত টাকা মায়াবতীকে সরকারকে ফেরত দিতে হবে।

```