Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

অরণ্যই ভাই! সুন্দরবনে ম্যানগ্রোভের চারায় ফোঁটা দিলেন বোনেরা

দ্য ওয়াল ব্যুরো: ভাইফোঁটার সকালে অনন্য ছবি উঠে এল সুন্দরবন (Sundarbans) থেকে। ম্যানগ্রোভ চারা পুঁতে তাতেই ভাইফোঁটা দিলেন স্থানীয় মহিলারা। ধান, দুব্বো দিয়ে করা হল আশীর্বাদও। এদিন সুন্দরবনে বিদ্যাধরী নদীর তীরে ১০ হাজার ম্যানগ্রোভ চারা রোপণ

অরণ্যই ভাই! সুন্দরবনে ম্যানগ্রোভের চারায় ফোঁটা দিলেন বোনেরা

শেষ আপডেট: 6 November 2021 08:17

দ্য ওয়াল ব্যুরো: ভাইফোঁটার সকালে অনন্য ছবি উঠে এল সুন্দরবন (Sundarbans) থেকে। ম্যানগ্রোভ চারা পুঁতে তাতেই ভাইফোঁটা দিলেন স্থানীয় মহিলারা। ধান, দুব্বো দিয়ে করা হল আশীর্বাদও। এদিন সুন্দরবনে বিদ্যাধরী নদীর তীরে ১০ হাজার ম্যানগ্রোভ চারা রোপণ করা হয়। তাদেরকেই ভাই মনে করে ফোঁটা দেন বোনেরা। স্থানীয় মহিলাদের বক্তব্য, অরণ্যই তাঁদের বেঁচে থাকার রশদ জোগায়। অরণ্যই তাঁদের ভাই, তাঁদের দাদা। তাই এই ভাইফোঁটার সকালে ম্যানগ্রোভ চারাদের ফোঁটা দেওয়া হল। তাঁদের দীর্ঘায়ু কামনার পাশাপাশি সাজিয়ে দেওয়া হল ফুল দিয়েও। বালি দ্বীপের 'সুন্দরবন ফাউন্ডেশনের' মহিলাদের উদ্যোগেই এই অভিনব ব্যবস্থা। একে সাধুবাদ জানিয়েছেন পরিবেশপ্রেমীরা। আগামীদিনে সুন্দরবনে সবুজের সমারোহ গড়তে আরও এক পদক্ষেপ হল ভাইফোঁটার দিনেই। এর আগেও সুন্দরবনে এই ম্যানগ্রোভকে জড়িয়ে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছিল। পরিবেশপ্রেমীমহলে সেসব উদ্যোগ প্রশংসিতও হয়েছিল। ম্যানগ্রোভকে জড়িয়ে ধরে তাদের গায়ে রাখী বাঁধার ছবিও উঠে এসেছিল সংবাদমাধ্যমে। ভাইফোঁটার দিনেও দেখা গেল তেমনই উদ্যোগ।

```