Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

'সেভ ম্যানগ্রোভ', গাছকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা সুন্দরবনবাসীর

দ্য ওয়াল ব্যুরো: 'একটি গাছ, একটি প্রাণ', 'গাছ লাগান, প্রাণ বাঁচান' সচেতনতার মন্ত্র সর্বত্র দেওয়া হয়। তবুও মানুষের অসচেতনতার জন্য বিপন্ন পরিবেশ। লাগাতার গাছ কাটার জন্য নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। পশ্চিমবঙ্গের সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য বি

'সেভ ম্যানগ্রোভ', গাছকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা সুন্দরবনবাসীর

শেষ আপডেট: 22 August 2021 09:11

দ্য ওয়াল ব্যুরো: 'একটি গাছ, একটি প্রাণ', 'গাছ লাগান, প্রাণ বাঁচান' সচেতনতার মন্ত্র সর্বত্র দেওয়া হয়। তবুও মানুষের অসচেতনতার জন্য বিপন্ন পরিবেশ। লাগাতার গাছ কাটার জন্য নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। পশ্চিমবঙ্গের সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য বিশ্ব পরিচিত। তবে নানা কারণে এই অরণ্যের ধ্বংস হচ্ছে। সেই ধ্বংসের হাত থেকে ম্যানগ্রোভকে বাঁচাতে রাখি উৎসবে গাছকে রাখি পরিয়ে বন্ধনে আবদ্ধ করলেন সুন্দরবনের মা-বোনেরা। আজ রাখি বন্ধন উৎসব, ভাইয়ের হাতে রাখি পরিয়ে তার শুভ কামনা করে বোনেরা। সব বিপদ থেকে রক্ষা করার প্রার্থনা করে। সেই একই উদ্দেশ্যে প্রাকৃতিক দুর্যোগের মতো বিপদ থেকে রক্ষা পেতে ম্যানগ্রোভ বাঁচাতে গাছের গায়ে রাখি পরিয়ে প্রার্থনা করলেন সুন্দরবনবাসী। বন দফতরের উদ্যোগে এদিনের এই অনুষ্ঠান করা হয়। সুন্দরবনকে যাবতীয় প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে বিস্তীর্ণ ম্যানগ্রোভ অরণ্য। বিভিন্ন কারণে এই অরণ্যের ধ্বংস হলে সুন্দরবনকে বাঁচানো সম্ভব হবে না। শুধু সুন্দরবন নয়, পরিবেশে এক বিরাট ভারসাম্যহীনতা সৃষ্টি হবে। তাই 'সেভ ম্যানগ্রোভ' প্রচার চালায় বন দফতর। সেই প্রচারের অংশ হিসেবেই এদিনের এই অনুষ্ঠান করা হয়।পরিবেশ আমাদের বন্ধু, গাছ আমাদের প্রাণ। তাই তাদের সঙ্গে বন্ধন রক্ষা করা সবচেয়ে জরুরি। গাছ বাঁচলেই পরিবেশ বাঁচবে, আর পরিবেশ বাঁচলেই মানুষ থাকবে। পরিবেশে বাস্তুতন্ত্র রক্ষার ক্ষেত্রে অন্যতম ভূমিকা নেয় গাছ। আর সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য বিস্তীর্ণএলাকাকে বাঁচিয়ে রেখেছে। তাই তাকে বাঁচানোই প্রধান উদ্দেশ্য।

```