Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

প্রয়াত রন্ধনশিল্পী শুক্লা মুখোপাধ্যায়! প্রিয়জনকে হারিয়ে শোকস্তব্ধ সুদীপা

দ্য ওয়াল ব্যুরো: বুধবার রাতে প্রয়াত হয়েছেন বাংলার জনপ্রিয় রন্ধনশিল্পী শুক্লা মুখোপাধ্যায়। তাঁর মৃত্যুর খবরে রীতিমত ভেঙে পড়েছেন 'রান্নাঘর' খ্যাত সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। প্রিয় শুক্লাদিকে (Shukla Mukherjee) হারিয়ে শোকস্তব্

প্রয়াত রন্ধনশিল্পী শুক্লা মুখোপাধ্যায়! প্রিয়জনকে হারিয়ে শোকস্তব্ধ সুদীপা

শেষ আপডেট: 21 July 2022 13:59

দ্য ওয়াল ব্যুরো: বুধবার রাতে প্রয়াত হয়েছেন বাংলার জনপ্রিয় রন্ধনশিল্পী শুক্লা মুখোপাধ্যায়। তাঁর মৃত্যুর খবরে রীতিমত ভেঙে পড়েছেন 'রান্নাঘর' খ্যাত সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)।

প্রিয় শুক্লাদিকে (Shukla Mukherjee) হারিয়ে শোকস্তব্ধ সুদীপা। নেটমাধ্যমে শোকপ্রকাশ করে স্মৃতিচারণ করতেও দেখা যায় তাঁকে। নিজের ফেসবুক পোস্টে 'রান্নাঘর' অনুষ্ঠানের একটি পুরনো ছবি শেয়ার করেন তিনি। সেখানে সুদীপার (Sudipa Chatterjee) পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় ‘কিচেন কুইন অব বেঙ্গল’ নামে পরিচিত শুক্লা মুখোপাধ্যায়কে।

Sudipa Chatterjee

ক্যাপশনে লেখা ছিল, 'রান্নাঘর যখন শুরু হয়, তখন আমাদের নতুন সংসারের ভাঁড়ার ছিলো শূন্যপ্রায়। শুক্লাদি তা টের পেতে দিতো না কখনও। আজ শুক্লাদিকে (Shukla Mukherjee) নিয়ে, কিছু লিখতে বসে, ভাবনাগুলো কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। এবছর জন্মদিনে শুভেচ্ছা জানাতেও ভুলে গেছি। কতদিন তোমার কোনও খোঁজ নিই নি। তোমার তো এত তাড়াতাড়ি যাবার কথা ছিল না। আমি তোমায় নিয়ে কিছু আজ লিখতে পারবো না।' সবশেষে তিনি রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে লেখেন, “আমার প্রানের পরে চলে গেল কে… বসন্তের বাতাসটুকুর মতো।'

‘এক আকাশের নীচে’, ভূপিন্দরের গাওয়া সেই টাইটেল ট্র্যাক বাজত বাঙালির ঘরে ঘরে

'রান্নাঘর'-এ নানারকম সবজির খোসা কিংবা ফেলে দেওয়া জিনিস দিয়ে যে সুস্বাদু খাবার তিনি বানাতেন, তা কখনই ভোলার নয়। নিজের উপস্থিত বুদ্ধি খাটিয়ে হরেকরকম পদ তৈরি করতেন শুক্লা মুখোপাধ্যায়। গতকাল রাতে তাঁর প্রয়াণের খবর পেতেই শোকপ্রকাশ করেছেন তাঁর পরিচিতরা।


```