Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

অশোকনগরের বাড়িতে বসেও কানে ভাসছে মিসাইলের শব্দ, সুদান যুদ্ধ ভুলতে পারছেন সুরজিৎ

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: এখনও কানে বাজছে মিসাইল, গুলিগোলার শব্দ। চোখ বন্ধ করলেই ভেসে উঠছে সুদানের গৃহযুদ্ধের বীভৎসতা। হোটেলের সামনের সোনার দোকানের দিকে ধেয়ে এসছিল একটি মিসাইল। নিমেষের মধ্যে মাটিতে মিশে গিয়েছিল গোটা দোকান, লাগেয়া ব

অশোকনগরের বাড়িতে বসেও কানে ভাসছে মিসাইলের শব্দ, সুদান যুদ্ধ ভুলতে পারছেন সুরজিৎ

শেষ আপডেট: 30 April 2023 13:37

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: এখনও কানে বাজছে মিসাইল, গুলিগোলার শব্দ। চোখ বন্ধ করলেই ভেসে উঠছে সুদানের গৃহযুদ্ধের বীভৎসতা। হোটেলের সামনের সোনার দোকানের দিকে ধেয়ে এসছিল একটি মিসাইল। নিমেষের মধ্যে মাটিতে মিশে গিয়েছিল গোটা দোকান, লাগেয়া বাড়িগুলি। সুদান থেকে নিরাপদে বাড়ি ফিরে এসেও আতঙ্কের সেই রেশ কাটেনি আশোকনগরের (Ashoknagar ) যুবক সুরজিৎ দে'র (Sudan war return) ।

বছর চব্বিশের যুবক সুরজিৎ পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। গত বছরও কাজের সূত্রে সুদানে গিয়েছিলেন। এবছরও পয়লা মার্চে সেদেশের রাজধানী খার্তুমে যেতে হয়েছিল তাঁকে। তখন অবশ্য অস্থিরতা থাকলেও এমন রক্তক্ষয়ী যুদ্ধ তিনি দেখেননি। কিন্তু এবার সেখানে গিয়ে যে অভিজ্ঞতার মুখোমুখি হলেন, তা ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে সুরজিৎকে।

সুরজিৎ বলেন, 'এক সময় মনে হয়েছিল বাড়িতে ফিরতে পারব না। যুদ্ধ শুরুর পর থেকে হোটেল বন্দি হয়ে গিয়েছিলাম। বাইরে শুধু গোলাগুলি, মিসাইল ছোটার বিকট আওয়াজ। হোটেলে সামনে থাকা একটি দোকান যেদিন মিসাইল পড়ে গুঁড়িয়ে গেল, সেদিন ভাবলাম, হোটেলের রুম হোক বা রাস্তা কোনও জায়গায় নিরাপদ নই। তাই ভারতীয় দূতাবাসের সঙ্গে কথা বলে একটি বাস ভাড়া করে আমরা প্রায় পঁয়ষট্টিজন পোর্ট সুদানে উদ্দেশে বেরিয়ে পড়েছিলাম। কারণ সেখানেই চলছে ভারতীয় সেনাদের অপারেশন কাবেরী।'

'এগারো-বারো ঘণ্টার রাস্তাতেও ছুটছিল গুলি। জল, খাবার ছাড়া কোনওভাবে পোর্ট সুদান পৌঁছনোর পর সেনাবাহিনী সৌদির জেদ্দায় নিয়ে যায়। এরপরে সেখান থেকে ভারতে পৌঁছেছি।'

ছেলে বাড়ি ফিরে আসায় স্বস্তি ফিরেছে সুরজিৎ-এর বাবা-মার। এতদিন ছেলের চিন্তায় দু'চোখের পাতা এক করতে পারেননি তাঁরা। সুরজিৎ-এর বাবা জানান, 'হোয়াটস অ্যাপে ছেলের একটা মেসেজ পাওয়ার জন্য হন্যে হয়ে থাকতে হত। ছেলেকে ফিরে পেয়ে এখন নিশ্চিন্ত লাগছে।'

২০১৯ সালের প্রথম দিকের কথা। মুদ্রাস্ফীতির জন্য রুটির দাম বেড়ে যাওয়ায় রাস্তায় আন্দোলনে নেমেছিলেন সুদানের নাগরিকরা। সেসময়েই রাষ্ট্রপ্রধান ওমর আল বাশির সরকারের দুর্নীতির বিরুদ্ধে সেনা অভ্যুত্থান ঘটে। দেশকে বাঁচাতে সেনা-আধা সামরিক বাহিনী যৌথভাবেই কাজ করেছিল। কিন্তু বাশিরকে ক্ষমতাচ্যূত করার পর ফের দুই সেনাবাহিনীর মধ্যে ক্ষমতার বোঝাপড়া নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। দুর্নীতি, ক্ষমতার লোভ থেকে নিষ্কৃতি পাওয়ার আশায় আরও এক ক্ষমতার খেলায় জ্বলছে সুদান।

ট্রেনে বসেই সহযাত্রীর ছবি এঁকে তাঁকে দেখালেন শিল্পী! ভিডিওয় মুগ্ধ নেটদুনিয়া


```