Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

শুভেন্দু না সৌমেন, প্যান্ডেলের ফিতে কাটবেন কে? ভোটাভুটি করবে তমলুকের ক্লাব

দ্য ওয়াল ব্যুরো: ফিতে কাটা নিয়ে যে ভোটাভুটি করতে হবে কে জানত! কিন্তু সেটাই করতে হচ্ছে তমলুকের (Tamluk) নিমতৌড়ি ভারত সঙ্ঘ ক্লাবকে। পুজোর (Durga Puja 2022) উদ্বোধক নিয়ে যে মতানৈক্য তৈরি হয়েছে ক্লাবের অভ্যন্তরে তা প্রশমিত করতে ভোটাভুটিই একমাত

শুভেন্দু না সৌমেন, প্যান্ডেলের ফিতে কাটবেন কে? ভোটাভুটি করবে তমলুকের ক্লাব

শেষ আপডেট: 5 September 2022 16:38

দ্য ওয়াল ব্যুরো: ফিতে কাটা নিয়ে যে ভোটাভুটি করতে হবে কে জানত! কিন্তু সেটাই করতে হচ্ছে তমলুকের (Tamluk) নিমতৌড়ি ভারত সঙ্ঘ ক্লাবকে। পুজোর (Durga Puja 2022) উদ্বোধক নিয়ে যে মতানৈক্য তৈরি হয়েছে ক্লাবের অভ্যন্তরে তা প্রশমিত করতে ভোটাভুটিই একমাত্র পন্থা বলে মনে করছে ক্লাব কর্তৃপক্ষ।

ক্লাবের একটা অংশ চাইছে, প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র (Soumen Mahapatra) পুজোর ফিতে কাটুন। অন্য একটি অংশের আবার দাবি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu adhikari) উদ্বোধন করুন পুজোর। কেউ কেউ আবার তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর নামও বলেছেন।

ভারত সঙ্ঘের এবার ১৪তম বছর। জানা গিয়েছে, এই পুজোর শুরুতে অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন একদা সিপিএম নেতা লক্ষ্মণ শেঠ। এবারও তিনি পুজোর মধ্যে একদিন ভারত সঙ্ঘের মণ্ডপে যাবেন। কিন্তু উদ্বোধন নিয়েই যাবতীয় জট পেকেছে।

গতবার রামকৃষ্ণ মিশনের মহারাজ উদ্বোধন করেছিলেন। বেশ কয়েকবার ফিতে কেটেছিলেন শুভেন্দুও। যদিও তখন তিনি তৃণমূলে ছিলেন। ক্লাবের সভাপতি শত্রুঘ্ন জানা আবার স্থানীয় তৃণমূলের নেতা। তিনি চান না শুভেন্দুর হাতে কাঁচি উঠুক। আবার বিজেপিপন্থী সমর্থকরা চান শুভেন্দুকে।

একটা সময়ে জেলায় জেলায় ক্লাবগুলোতে ছিল সিপিএমের আধিপত্য। স্থানীয় এলসিএম, জেডসিএম-রা পুজোয় অঞ্জলি না দিলেও কমিটিতে মাতব্বরি করা ছাড়তেন না। পরে তা তৃণমূলের ছত্রচ্ছায়ায় চলে যায়। ইদানিং কিছু জায়গায় বিজেপির সংখ্যাও বেড়েছে। ভারত সঙ্ঘ তেমনই। এখন দেখার মঙ্গলবার ভোটাভুটিতে কী হয়, কার হাতে ওঠে উদ্বোধনের কাঁচি!

নয়াদিল্লির রাজপথের নামও বদলে দিল মোদী সরকার! ইতিহাস মুছে যাবে কি


```