Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বিপর্যয়ে কাজ থমকে, দশমের রেজিস্ট্রেশন ভেরিফিকেশনের সময় বাড়ানোর আর্জি

দ্য ওয়াল ব্যুরো:‌ দশম শ্রেণির পড়ুয়াদের (Students) রেজিস্ট্রেশন ভেরিফিকেশনের (Registration Verification) জন্য বাড়তি সময় চেয়ে মধ্যশিক্ষা পর্ষদকে আবেদন করলেন শিক্ষকরা। তাঁদের বক্তব্য মধ্যশিক্ষা পর্ষদের রেজিস্ট্রেশন ভেরিফিকেশনের এডিট অফশন নেই।

বিপর্যয়ে কাজ থমকে, দশমের রেজিস্ট্রেশন ভেরিফিকেশনের সময় বাড়ানোর আর্জি

শেষ আপডেট: 22 September 2021 10:32

দ্য ওয়াল ব্যুরো:‌ দশম শ্রেণির পড়ুয়াদের (Students) রেজিস্ট্রেশন ভেরিফিকেশনের (Registration Verification) জন্য বাড়তি সময় চেয়ে মধ্যশিক্ষা পর্ষদকে আবেদন করলেন শিক্ষকরা। তাঁদের বক্তব্য মধ্যশিক্ষা পর্ষদের রেজিস্ট্রেশন ভেরিফিকেশনের এডিট অফশন নেই। অনলাইনে ভেরিফিকেশন করা যাচ্ছে না। যেসব পড়ুয়া রেজিস্ট্রেশন করেছে, তাঁদের তথ্য যাচাই করার জন্য ভেরিফিকেশন করতে সমস্যা হচ্ছে। এই ২৭ সেপ্টেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা। কিন্তু ওইদিনের মধ্যে শেষ করা সম্ভব নয় বলে জানাচ্ছেন শিক্ষকরা। তাঁরা পুজোর ছুটির আগে পর্যন্ত সময় চেয়েছেন। 'পরিযায়ী' দুর্গায় তাক লাগিয়েছিলেন রিন্টু দাস, বড়িশায় এবারও থাকছে দুরন্ত চমক শিক্ষক–শিক্ষিকাদের আবেদন, বহুদিন স্কুল বন্ধ। টানা বৃষ্টিতে স্কুলে গিয়ে কাজ করা যাচ্ছে না। কলকাতা–সহ দুই মেদিনীপুর, দুই ২৪ পরগণা, ঝাড়গ্রামের বহু এলাকা বানভাসি। বহু স্কুলে ডেটা এন্ট্রি অপারেটর নেই। সবাই আসতে পারছেন না। অনলাইনে কাজ করতে সমস্যা হচ্ছে। সময় না বাড়ালে ১২ লক্ষ পড়ুয়ার ভেরিফিকেশন করা সম্ভব নয়। বহু স্কুলে জল জমে আছে। বিদ্যুৎ নেই। বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হয়েছে বহু বাড়ি। এই পরিস্থিতিতে মধ্য শিক্ষা পর্ষদের কাছে রেজিস্ট্রেশন ভেরিফিকেশনের সময় বাড়ানোর আবেদন করেছে শিক্ষকদের সংগঠন ‘‌অ্যাডভ্যান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেড মিস্ট্রেসেস’‌। সংগঠনটির সাধারণ সম্পাদক চন্দন কুমার মাইতি জানিয়েছেন, কয়েকদিনের প্রাকৃতিক বিপর্যয়ে রেজিস্ট্রেশনের তথ্য যাচাই করার কাজ করতে সমস্য হচ্ছে। অধিকাংশ স্কুলেই এখনই ওই সংক্রান্ত কাজ সম্ভব নয়। জলে ডুবে আছে বহু স্কুল। বহু জায়গায় বিদ্যুৎ নেই। তাই সময় বাড়ানোর আবেদন করা হয়েছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```