Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ভোটকর্মীদের ফেলে যাওয়া কার্বলিক অ্যাসিডে জখম প্রাথমিকের ছয় পড়ুয়া, ক্যানিংয়ে শোরগোল

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: কার্বলিক অ্যাসিড নিয়ে খেলা করতে গিয়ে জখম হল ছয় খুদে পড়ুয়া। এই ঘটনায় শোরগোল পড়ল ক্যানিংয়ের সোনাখালিতে। বৃহস্পতিবার সকালে স্কুল শুরু হতেই বিপত্তি। ৬ নম্বর সোনাখালির ওই প্রাথমিক বিদ্যালয়ে কার্বলিক অ্যাস

ভোটকর্মীদের ফেলে যাওয়া কার্বলিক অ্যাসিডে জখম প্রাথমিকের ছয় পড়ুয়া, ক্যানিংয়ে শোরগোল

শেষ আপডেট: 13 July 2023 09:46

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: কার্বলিক অ্যাসিড নিয়ে খেলা করতে গিয়ে জখম হল ছয় খুদে পড়ুয়া। এই ঘটনায় শোরগোল পড়ল ক্যানিংয়ের সোনাখালিতে।

বৃহস্পতিবার সকালে স্কুল শুরু হতেই বিপত্তি। ৬ নম্বর সোনাখালির ওই প্রাথমিক বিদ্যালয়ে কার্বলিক অ্যাসিডের শিশি থেকে অ্যাসিড পড়ে যায় ওই শিশুদের গায়ে। তাঁদের কান্না শুনে ছুটে আসেন দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। তড়িঘড়ি তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। খবর শুনে হইচই শুরু করে দেন তাদের অভিভাবকরা।

জানা গেছে, এবার ভরা বর্ষায় পঞ্চায়েত ভোট হয়। গ্রামেগঞ্জে এ সময় সাপের উপদ্রব বাড়ে। তাই ভোটকর্মীদের নিরাপত্তার কথা ভেবে দেওয়া হয়েছিল কার্বলিক অ্যাসিড। ভোটপর্ব শেষ হতেই সেই অ্যাসিড স্কুল ঘরেই রেখেই চলে যান ভোটকর্মীরা। সেই অ্যাসিডের শিশি থেকেই বিপত্তি। ওই স্কুলের কর্মীরা জানান, ভোটকর্মীদের ফেলে যাওয়া অ্যাসিডের বোতল নিয়ে কাড়াকাড়ি করছিল খুদে পড়ুয়ারা। সেই সময় এই অঘটন ঘটে।

এরপরেই সতর্ক হয় স্কুল কর্তৃপক্ষ। তাড়াতাড়ি সরিয়ে ফেলা হয় ভোটকর্মীদের ফেলে যাওয়া কার্বলিক অ্যাসিডের শিশিগুলি। আহত শিশুদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।

ভাঙড়ে পুলিশের বিরুদ্ধে লাশ গায়েবের অভিযোগ নওসাদের, সিবিআই তদন্তের আর্জি


```