Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

ছাত্রীর মৃত্যুতে উত্তাল রতুয়া, পুলিশকে লক্ষ্য করে ইট, শূন্যে গুলি পুলিশের

দ্য ওয়াল ব্যুরো: ছাত্রীর মৃত্যুর ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিল মালদার রতুয়া।  মানিকচক-রতুয়া রাজ্য সড়ক অবরুদ্ধ রেখে বিক্ষোভ চলছিল সকাল থেকেই।  অভিযোগ, ঘটনাস্থল বাহারালে পুলিশ গেলে তাদের লক্ষ্য করে ইট ছোড়া শুরু হয়, ফাটানো হয় বোমাও।  পরিস্থিত

ছাত্রীর মৃত্যুতে উত্তাল রতুয়া, পুলিশকে লক্ষ্য করে ইট, শূন্যে গুলি পুলিশের

শেষ আপডেট: 19 October 2019 11:27

দ্য ওয়াল ব্যুরো: ছাত্রীর মৃত্যুর ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিল মালদার রতুয়া।  মানিকচক-রতুয়া রাজ্য সড়ক অবরুদ্ধ রেখে বিক্ষোভ চলছিল সকাল থেকেই।  অভিযোগ, ঘটনাস্থল বাহারালে পুলিশ গেলে তাদের লক্ষ্য করে ইট ছোড়া শুরু হয়, ফাটানো হয় বোমাও।  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ।  কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়। তাতেও কাজ না হওয়ায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শূন্যে গুলিও চালায়।  এলাকা এখন থমথমে, মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। কয়েক দিন ধরে নিঁখোজ থাকার পর, শুক্রবার সন্ধ্যায় রতুয়া থানার সামসি কলেজ মোড় এলাকায় ধানখেত থেকে এক কলেজ ছাত্রীর পচাগলা দেহ উদ্ধার হয়।  ছাত্রীর পরিবারের অভিযোগ, বিয়েতে মত না থাকায় হবু স্বামী তাঁকে খুন করেছে।  দোষীর শাস্তির দাবিতে শনিবার রতুয়ার বাহারাল মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দা ও মৃতের পরিবারের লোকেরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত রেজিনা খাতুন (২১) সামসি কলেজে প্রথম বর্ষের ছাত্রী।  তাঁর বাবার নাম আনিসুর রহমান।  বাড়ি বাহারাল উত্তর সাহাপুর গ্রামে।  প্রায় বছর দুয়েক আগে বাহারাল খাটখোলা এলাকার বাসিন্দা বাপি শেখের সঙ্গে বিয়ে ঠিক হয় রেজিনার।  বাপি শেখ সেনাবাহিনীতে কর্মরত।  চাকরি পাওয়ার সময় সে রেজিনা খাতুনের পরিবারের কাছে প্রায় ১০ লক্ষ টাকা নেয় পণ হিসাবে।  তবে পরে অন্য একজনের সঙ্গে বাপির সম্পর্ক তৈরি হয়।  দিন পনেরো আগে বাড়ি আসে বাপি।  তখন তার প্রণয়ীর সঙ্গে তাকে ধরে ফেলেন পরিবারের লোকজন। সালিশি হয়। রেজিনার পরিবার সূত্রে জানা গেছে, ১৪ অক্টোবর বান্ধবীদের সঙ্গে ঘুরতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন রেজিনা।  তারপর থেকেই নিখোঁজ।  থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করে পরিবারের লোকজন।  শুক্রবার বিকেলে তাঁর দেহ দেখতে পেয়ে পুলিশের খবর দেন এলাকার লোকজন। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-2/

```