Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

পথের কুকুরকে বাঘ সাজালো কে? বিকৃত আনন্দের বিরুদ্ধে সোচ্চার নেটিজেনরা

দ্য ওয়াল ব্যুরো: রাস্তার কুকুরের গায়ে রঙের প্রলেপ দিয়ে সাজানো হয়েছে বাঘ। না ভারতে নয়, মালয়েশিয়ার সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তার পরেই ক্ষিপ্ত হয়ে উঠেছেন পশু প্রেমীরা। এমন বিকৃত আনন্দের জন্য সারমেয়টিকে কষ্ট দেওয়া‌ অন্যায় বলে দাব

পথের কুকুরকে বাঘ সাজালো কে? বিকৃত আনন্দের বিরুদ্ধে সোচ্চার নেটিজেনরা

শেষ আপডেট: 1 September 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: রাস্তার কুকুরের গায়ে রঙের প্রলেপ দিয়ে সাজানো হয়েছে বাঘ। না ভারতে নয়, মালয়েশিয়ার সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তার পরেই ক্ষিপ্ত হয়ে উঠেছেন পশু প্রেমীরা। এমন বিকৃত আনন্দের জন্য সারমেয়টিকে কষ্ট দেওয়া‌ অন্যায় বলে দাবি তুলে কুকুরটির চারটি রং মাখা ছবি নিজেদের ফেসবুক পেজে পোস্ট করে মালয়েসিয়ার একটি পশুপ্রেমী সংগঠন। সেখানে কুকুরটির গায়ে এই ভাবে যে বা যারা রং লাগিয়েছে তাদের গ্রেফতারের দাবি তোলা হয়েছে।

আরও পড়ুন

ঋণশোধের ওপরে ছাড় দেওয়া হতে পারে দু’বছর পর্যন্ত, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, কুকুরটির মাথা থেকে লেজ গোটা শরীরেই বাঘের মতো রং করা হয়েছে। অতীতে ভারতেও এই ধরনের ঘটনা দেখা গিয়েছে। বছর খানেক আগেই কর্ণাটকের এক কৃষক বাঁদর তাড়াতে একটি কুকুরের গায়ে বাঘের মতো ডোরাকাটা দাগ করে দিয়েছিলেন রং দিয়ে। এবার একই কাণ্ড মালয়েশিয়ায়। ছবি দেখে বোঝা যাচ্ছে, গায়ে রং নিয়েই কুকুরটি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। https://www.facebook.com/animalmalaysia/posts/1348819721991891 কে বা কারা এই ধরনের কাজ করে থাকতে পারে তার বিস্তারিত তথ্যও জানতে চাওয়া হয়েছে ওই ফেসবুক পোস্টে। পশুদের গায়ে রং লাগানো যে অন্যায় সেটা বহু চর্চিত বিষয়। বিশেষজ্ঞরা বলেন, যে কোনও রং থেকেই পশুদের মারাত্মক ক্ষতির ভয় থাকে। চামরার অসুখ তো বটেই সেই সঙ্গে গায়ে জিভ লাগানোর ফলে বিষাক্ত রং মারাত্মক ক্ষতিও করতে পারে। কিন্তু তা সত্বেও অনেকেই নিছক আনন্দ পেতে এমন কাজ করে থাকে। আর তাতে নিজে আনন্দ পেলেও পশুটির ক্ষতি হয়। হেলপ অ্যানিম্যাল মালয়েশিয়া নামের সংগঠন এখন খোঁজ করছে কুকুরটি কোন এলাকার। মোট চারটি ছবি তারা পেয়েছে যেখানে দেখা যাচ্ছে কুকুরটিকে বাঘ সাজাতে উজ্জ্বল কমলা রং করা হয়েছে সারা গায়ে। তার উপরে কালো রঙের ডোরা কাটা হয়েছে। এটা যে পাকা হাতের কাজ সেটাও বোঝা যাচ্ছে ছবিগুলি দেখে। কে বা কারা এই অপকর্মের পিছনে রয়েছে তা জানালে পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষণা করেছে ওই সংস্থা।

```