Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

সিঁধ কেটে বিয়ের গয়না চুরি জলপাইগুড়িতে! পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: মাটির বাড়িতেই সিঁধ কেটে সর্বস্ব লুঠ করছে চোরে দল। এখন সিঁধেল চোরের উপদ্রবে রাতে ঘুমতে পাচ্ছেন না জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের হরিচরনভিটা এলাকার মানুষ। ইতিমধ্যেই তিনটি বাড়িতে হানা দিয়েছিল চোরের দল। স্থানীয় সূত

সিঁধ কেটে বিয়ের গয়না চুরি জলপাইগুড়িতে! পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ

শেষ আপডেট: 9 February 2021 15:54

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: মাটির বাড়িতেই সিঁধ কেটে সর্বস্ব লুঠ করছে চোরে দল। এখন সিঁধেল চোরের উপদ্রবে রাতে ঘুমতে পাচ্ছেন না জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের হরিচরনভিটা এলাকার মানুষ। ইতিমধ্যেই তিনটি বাড়িতে হানা দিয়েছিল চোরের দল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিটি বাড়িতে একইভাবে সিঁধ কেটে ঢুকেছিল চোরেরা। একটি বাড়ির মেয়ের বিয়ের জন্য তৈরি গয়নাও লুঠ করেছে তারা। একইসঙ্গে আরও দুটি বাড়িতেও চুরির চেষ্টা করেছে। এক পর এক চুরির ঘটনায় ঘুম ছুটেছে এলাকার মানুষের। সমস্ত ঘটনায় এখন পুলিশকেই দুষছেন এলাকার মানুষ। তাঁদের অভিযোগ, ''পুলিশ নিষ্ক্রিয়। এতগুলো চুরির ঘটনা ঘটে যাওয়ার পরও তাদের মধ্যে হেলদোল নেই। এলাকায় পুলিশি নিরাপত্তারও ব্যবস্থা করা হয়নি। এদিকে চোরেরা বারবার এলাকায় সিঁধ কাটছে। চুরি করছে। তাই অগত্যা নিজেরাই রাত জেগে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। '' স্থানীয় বাসিন্দা প্রহ্লাদ রায় জানিয়েছেন, ''সোমবার রাতে খুটখাট শব্দ শুনতে পেয়েছিলাম। ঘুম থেকে উঠে আশেপাশে দেখি। কিন্তু কিছুই দেখতে পাইনি। সকালে উঠে দেখি ঘরের মেঝেতে সিঁধ কাটা রয়েছে। সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে আছে। মেয়ের বিয়ের জন্য তৈরি সোনা ও রুপোর গয়নাও উধাও।'' আরও এক বাসিন্দা সন্তোষ রায়ের অভিযোগ, ''পুলিশে চুরির কথা জানিয়ে ছিলাম, তবে এখনও তারা কোনও পদক্ষেপ নেয়নি। শুধুমাত্র এলাকাবাসী চোর ধরতে পারলেই পুলিশ আসে। নিজেরা কোনও ব্যবস্থায় নেয়না। আমরা এলাকায় নিরাপত্তা চাই। তাই, পুলিশ কিছু করতে না পারলে আমরাই পাহাড়া দেবো। আমাদের অনুমতি দেওয়া হোক।'' পুলিশ জানিয়েছে, ''আমরা অভিযোগ পেয়েছি। সেইমতো তদন্তও শুরু করেছি।''

```