Exclusive: ‘দিদিকে বলো’: সমস্যা আছে? কিছু মতামত আছে? সরাসরি ফোন করুন মমতাকে
রফিকুল জামাদার
কলকাতায় এ ব্যবস্থা পরীক্ষামূলক ভাবে এক মাস আগে শুরু করেছে তৃণমূল। নাগরিকদের কোনও সমস্যা বা অভিযোগ থাকলে সরাসরি মেয়র ফিরহাদ হাকিমকে ফোন করতে পারেন।
কিন্তু কলকাতার বাইরে অন্য জেলার সমস্যা কে শুনবেন?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপা
শেষ আপডেট: 29 July 2019 07:26
রফিকুল জামাদার
কলকাতায় এ ব্যবস্থা পরীক্ষামূলক ভাবে এক মাস আগে শুরু করেছে তৃণমূল। নাগরিকদের কোনও সমস্যা বা অভিযোগ থাকলে সরাসরি মেয়র ফিরহাদ হাকিমকে ফোন করতে পারেন।
কিন্তু কলকাতার বাইরে অন্য জেলার সমস্যা কে শুনবেন?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিদান দিতে চলেছেন। কোনও সমস্যা বা মতামত থাকলে এ বার সরাসরি ফোন করতে পারবেন মুখ্যমন্ত্রীকেই। যে কর্মসূচির পোশাকি নাম দেওয়া হয়েছে, ‘দিদিকে বলো!’ অভিযোগ বা সমস্যা থাকলে সরাসরি ফোন করতে পারবেন ৯১৩৭০৯১৩৭০ নম্বরে।
আর কিছুক্ষণের মধ্যেই নজরুল মঞ্চে সাংবাদিক বৈঠক করে তাঁর এই উদ্যোগের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা কর্মকাণ্ডের নেপথ্যে যে পেশাদার ছোঁয়া আছে তা দৃশ্যত পরিষ্কার। এবং সূত্রের খবর, এর নেপথ্যেও রয়েছেন পেশাদার ভোট কৌশলী প্রশান্ত কিশোর।
সোমবার সকালে দেখা যায়, ডেনিম জিন্স ও কালো টি শার্ট পরে কোনও ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার ছেলেমেয়েরা যাবতীয় প্রেজেন্টেশনের ব্যবস্থা করছেন। তাঁরা প্রশান্ত কিশোরের প্রতিষ্ঠানের কর্মী বা ভাড়া করা কোনও পেশাদার ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী হতে পারেন।
তবে সেটা বড় খবর নয়। তৃণমূল নেতৃত্বের মতে, এই উদ্যোগের পিছনে মনস্তত্ত্ব ও রাজনীতি স্পষ্ট। তাঁদের মতে, তৃণমূলের এক শ্রেণির নেতার বিরুদ্ধে তোলাবাজি, কাটমানি নেওয়া, দুর্নীতি, অনিয়ম ইত্যাদি যাই অভিযোগ থাকুক, ব্র্যান্ড মমতা বন্দ্যোপাধ্যায় এখনও অমলিন। ঠিক যে কারণে ২০১৬ সালের লোকসভা ভোটে দিদি সব জনসভায় বলতে শুরু করেছিলেন, ২৯৪টি আসনে আমিই প্রার্থী- এ ব্যাপারটাও সে রকম। কোনও সমস্যা, বিপদ আপদে ভয় নেই, দিদি রয়েছেন।
দলের এক শীর্ষ সারির নেতার কথায়, রাজ্যের বহু ব্লক, পঞ্চায়েতে তৃণমূলের বিরুদ্ধে যে স্থানীয় ভাবে প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয়েছে এবং মানুষের সঙ্গে বিচ্ছিন্নতা দূর হয়েছে, তা কাটাতেই এই কৌশল নিয়েছেন দিদি। কলকাতায় পরীক্ষামূলক ভাবে যে উদ্যোগ শুরু হয়েছে তা থেকে ভাল সাড়া পাওয়া গিয়েছে। এখন দেখার এই উদ্যোগ আনুষ্ঠানিক ভাবে শুরু করতে গিয়ে দিদি কী বলেন।