Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

যোগ ছিল করোনা রোগীর সঙ্গে, দেখা দিয়েছে উপসর্গও, তবুও বাড়িতে থাকা যুবককে হাসপাতালে আনলেন স্বাস্থ্যকর্মীরা

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: করোনাভাইরাসের সমস্ত উপসর্গ নিয়ে বাড়িতেই ছিলেন এক যুবক। খবর পেয়ে বৃহস্পতিবার কাঁথির মনসাতলার বাড়ি থেকে ওই যুবককে তুলে নিয়ে এসে কাঁথি হাসপাতালে ভর্তি করল প্রশাসন। জানা গেছে, কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকতেন ওই

যোগ ছিল করোনা রোগীর সঙ্গে, দেখা দিয়েছে উপসর্গও, তবুও বাড়িতে থাকা যুবককে হাসপাতালে আনলেন স্বাস্থ্যকর্মীরা

শেষ আপডেট: 2 April 2020 08:17

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: করোনাভাইরাসের সমস্ত উপসর্গ নিয়ে বাড়িতেই ছিলেন এক যুবক। খবর পেয়ে বৃহস্পতিবার কাঁথির মনসাতলার বাড়ি থেকে ওই যুবককে তুলে নিয়ে এসে কাঁথি হাসপাতালে ভর্তি করল প্রশাসন। জানা গেছে, কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকতেন ওই যুবক। তাঁর ভাইও থাকতেন তাঁর সঙ্গে। আর থাকতেন বাইরের এক যুবক। সেই যুবকের জ্বর ও কাশি হওয়ায় তাঁকে নিয়ে কলকাতায় আসার জন্য ট্রেন ধরেন। কয়েক দিন পরে অসুস্থ ওই যুবকের শরীরে কোভিড-১৯ এর সংক্রমণ ধরা পরে। এখন হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এদিকে করোনা আক্রান্ত ওই রোগীকে নিয়ে ফিরে আসার পর জ্বর আসে কাঁথির মনসাতলার বাসিন্দা যুবকেরও। কিন্তু হাসপাতালে না গিয়ে বাড়িতেই ছিলেন তিনি। হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত ওই যুবকের কাছ থেকে তথ্য সংগ্রহের সময় কাঁথির বাসিন্দা এই যুবকের কথা জানতে পারেন স্বাস্থ্যদফতরের লোকজন। পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ সুব্রত রায় জানান, বৃহস্পতিবার সকালে তাঁর বাড়ি খুঁজে বার করে সেখানে পৌঁছন স্বাস্থ্যদফতরের কর্মীরা। জানতে পারেন করোনার উপসর্গ দেখা দিয়েছে ওই যুবকের শরীরেও। কিন্তু ডাক্তারের কাছে না গিয়ে বাড়িতেই শুয়ে রয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে কাঁথি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নিয়ে এসে ভর্তি করা হয়েছে। যুবকের লালারস পরীক্ষার জন্য কলকাতায় পাঠান হয়েছে। অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, ‘‘প্রায় ১৫ দিন আগে বাড়ি ফিরেছেন ওই যুবক। এলাকায় ঘুরে বেরিয়েছেন। যাঁকে সঙ্গে নিয়ে তিনি ফিরেছিলেন তিনি করোনা আক্রান্ত। এখন ওই যুবকের নিজের শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলেও হাসপাতালে যাননি। কাউকে কিছু জানাননি। ওই যুবকের পরিবারের অন্যদেরও হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’’ আজ সকালে স্বাস্থ্য দফতরের লোকজন ওই যুবকের বাড়ি পৌঁছলে গোটা এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। তবে তাঁদের আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার কথা বলেন স্বাস্থ্যকর্মীরা।

```