Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

সরস্বতী পুজোর দিনেই বিশ্বকর্মার আরাধনা পুরুলিয়ার নামো পাড়ায়

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: বসন্ত পঞ্চমীতে বাগদেবীর আরাধনায় মাতে গোটা রাজ্য। সেদিনই হয় যন্ত্রের দেবতার আরাধনা। প্রায় দেড়শো বছরেরও বেশি সময় ধরে এই ঐতিহ্য বজায় রয়েছে পুরুলিয়ার নামো পাড়ায়। সরস্বতী পুজোর দিন বিশ্বকর্মা পুজোয় মেতে ওঠেন নামো পা

সরস্বতী পুজোর দিনেই বিশ্বকর্মার আরাধনা পুরুলিয়ার নামো পাড়ায়

শেষ আপডেট: 30 January 2020 12:00

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: বসন্ত পঞ্চমীতে বাগদেবীর আরাধনায় মাতে গোটা রাজ্য। সেদিনই হয় যন্ত্রের দেবতার আরাধনা। প্রায় দেড়শো বছরেরও বেশি সময় ধরে এই ঐতিহ্য বজায় রয়েছে পুরুলিয়ার নামো পাড়ায়। সরস্বতী পুজোর দিন বিশ্বকর্মা পুজোয় মেতে ওঠেন নামো পাড়ার সূত্রধর সম্প্রদায়ের মানুষজন। কথিত আছে, বিশ্বকর্মা পুজোর সময় সূত্রধর পরিবারের সদস্যরা চলে যেতেন জেলার বিভিন্ন প্রান্তে। দূর্গা পুজোর জন্য মূর্তি তৈরি করতে।  বাড়িতে পুরুষ না থাকায় বিশ্বকর্মা পুজোর আয়োজন করতে বেগ পেতে হতো পরিবারের মহিলা সদস্যদের। এরপরেই সূত্রধর সম্প্রদায়ের মাথারা ঠিক করেন, বসন্ত পঞ্চমীতে আয়োজন করা হবে বিশ্বকর্মা পুজোর। সেই থেকে এলাকার সূত্রধর সম্প্রদায় সরস্বতী পুজোর দিন বিশ্বকর্মা পুজো করে আসছেন। শুধু নামো পাড়া নয়, ঝালদা শহরে বসবাসকারী সূত্রধর সম্প্রদায়ের মধ্যেও বজায় রয়েছে এই রীতি। সেখানেও সরস্বতী পুজোর দিন প্রথা মেনে হয় বিশ্বকর্মা পুজো। তবে এর শুরু হয়েছিল নামো পাড়াতেই। বুধবার থেকে সেজে উঠেছে নামো পাড়া। মোড়ে মোড়ে আরাধনা হচ্ছে বিশ্বকর্মার। সেজেগুজে প্রতিমা দর্শনে বেরিয়ে পড়েছেন মানুষ। পুজো উপলক্ষে আয়োজন করা হয়েছে যাত্রা-নাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের। তিনদিন ধরে চলবে উৎসব। ঝালদার নামোপাড়াতেও চোখে পড়ছে এই উৎসবের ঝলক।

```