Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিল দুষ্কৃতীরা

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ব্যাগ নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। এই ঘটনায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে খণ্ডঘোষের জুবিলায়। খণ্ডঘোষের সগড়াই বাজারে সোনার দোকান রয়েছে শ্রীকান্ত দাসের। বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে মোটর

স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিল দুষ্কৃতীরা

শেষ আপডেট: 21 February 2020 07:20

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ব্যাগ নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। এই ঘটনায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে খণ্ডঘোষের জুবিলায়। খণ্ডঘোষের সগড়াই বাজারে সোনার দোকান রয়েছে শ্রীকান্ত দাসের। বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে মোটরবাইক নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। সঙ্গে ছিলেন দোকানের এক কর্মচারি। জুবিলা বাজারে তিনজন দুষ্কৃতী মোটরবাইক নিয়ে তাঁর পথ আটকায়। শ্রীকান্ত দাসের মোটরবাইকের পিছনে বসেছিলেন তার কর্মচারি। প্রথমে দুষ্কৃতীরা মোটরবাইক থেকে ঠেলে ফেলে দেয় তাঁকে। এরপর শ্রীকান্তবাবুর কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। শ্রীকান্তবাবু বাধা দিলে তাঁর ডান পা লক্ষ্য করে গুলি চালায় ওই দুষ্কৃতীরা। মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতও করে। তিনি পড়ে গেলে ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ব্যাগে নগদ দু'লক্ষ টাকা ও কিছু সোনার গয়না ছিল বলে জানিয়েছেন ওই ব্যবসায়ী। চিৎকার শুনে ছুটে এসে আশেপাশের লোকজন ছুটে এসে শ্রীকান্তবাবুকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই ভর্তি করা হয় তাঁকে। খণ্ডঘোষ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। অপরাধীদের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

```