Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

পাচারের কায়দা বদল, বর্ধমানে উল্টে যাওয়া মাছের গাড়ি থেকে উদ্ধার হল বস্তা ভর্তি কচ্ছপ

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: দুর্ঘটনায় উল্টে গিয়েছিল মাছ বোঝাই গাড়ি। সেখান থেকে উদ্ধার হল চারশোর বেশী কচ্ছপ । চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরে। উদ্ধার হওয়া কচ্ছপগুলি পুলিশ বন দফতরের হাতে তুলে দেয়। কচ্ছপবাহী গাড়িটি আটক

পাচারের কায়দা বদল, বর্ধমানে উল্টে যাওয়া মাছের গাড়ি থেকে উদ্ধার হল বস্তা ভর্তি কচ্ছপ

শেষ আপডেট: 15 January 2021 06:22

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: দুর্ঘটনায় উল্টে গিয়েছিল মাছ বোঝাই গাড়ি। সেখান থেকে উদ্ধার হল চারশোর বেশী কচ্ছপ । চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরে। উদ্ধার হওয়া কচ্ছপগুলি পুলিশ বন দফতরের হাতে তুলে দেয়। কচ্ছপবাহী গাড়িটি আটক করে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের পাশিপাশি বন দফতরও ঘটনায় জড়িতদের খোঁজ শুরু করেছে । বৃহস্পতিবার মেমারি-তারকেশ্বর রাজ্য সড়কে জামালপুর থানার চৌবেড়িয়া পুলের কাছে একটি ছোট মালবাহী গাড়ি উল্টে যায়। খবর পেয়ে টহলদারি পুলিশের গাড়ি সেখানে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক বা খালাসি কাউকে দেখতে পায়নি। গাড়িটিতে মাছের কন্টেনার দেখে পুলিশ গাড়িটি মাছবাহী গাড়ি বলেই মনে করে। পরে ক্রেন এনে গাড়িটি তোলার সময়ে দেখা যায় মাছের কন্টেনারের নীচে বেশ কয়েকটি বস্তায় কিছু ভরা রয়েছে। বস্তার মুখ খুলতেই পুলিশ দেখে বস্তাগুলিতে কচ্ছপ ভরা রয়েছে। জামালপুর থানার ওসি অরুণ সোম জানিয়েছেন, উল্টে যাওয়া ওই গাড়ি থেকে ১৬ টি বস্তায় মোট ৪০২ টি কচ্ছপ উদ্ধার হয়েছে। কচ্ছপগুলি এদিন বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। গাড়ি বাজেয়াপ্ত করার পাশাপাশি কচ্ছপ পাচারে জড়িতদের খোঁজ চালানো হচ্ছে বলে ওসি জানিয়েছেন। বর্ধমানের বন দফতরের এক আধিকারিক জানান, এই ঘটনা প্রকাশ্যে আসতে এটা বোঝা যাচ্ছে যে, কচ্ছপ পাচারে জড়িতরা এখন পাচারের কৌশল বদলেছে। এতদিন বিহার হয়ে আসা বিভিন্ন ট্রেন থেকে কচ্ছপ উদ্ধার হচ্ছিল। বর্ধমান জিআরপি ও আরপিএফ সজাগ থাকায় কচ্ছপ সহ ধরা পড়ে যাচ্ছিল পাচারকারীরা। এবার তারা কৌশল বদলে মাছের গাড়িতে কচ্ছপ পাচারের পন্থা নিয়েছে বলেই মনে করা হচ্ছে । কারণ মাছের গাড়িতে কচ্ছপ পাচার করা হতে পারে এটা এতদিন ভাবা হয়নি। সেই কারণে পুলিশের পাশাপাশি বন দফতরও এবার থেকে সড়কপথে নজরদারি বাড়াবে।

```