Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

বেলুড় মঠে টিকিট সংরক্ষণ কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত রেলের, অসুবিধায় বয়স্ক সন্ন্যাসীরা

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: বেলুড় মঠে গত চল্লিশ বছর ধরে চলা রেলের কম্পিউটারাইজড আসন সংরক্ষণ কেন্দ্র বন্ধ করে দিচ্ছে পূর্বরেল। মৌখিকভাবে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষকে তা জানিয়েও দিয়েছেন পূর্বরেলের হাওড়া ডিভিশনের সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার। অল্পদিনে

বেলুড় মঠে টিকিট সংরক্ষণ কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত রেলের, অসুবিধায় বয়স্ক সন্ন্যাসীরা

শেষ আপডেট: 2 January 2021 11:49

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: বেলুড় মঠে গত চল্লিশ বছর ধরে চলা রেলের কম্পিউটারাইজড আসন সংরক্ষণ কেন্দ্র বন্ধ করে দিচ্ছে পূর্বরেল। মৌখিকভাবে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষকে তা জানিয়েও দিয়েছেন পূর্বরেলের হাওড়া ডিভিশনের সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার। অল্পদিনের মধ্যেই লিখিতভাবে চিঠি দেওয়া হবে বলে জানা গেছে। এই কম্পিউটারাইসড টিকিট রিজার্ভেশন কেন্দ্রের জন্য মঠ কর্তৃপক্ষকে মাসিক পাঁচ হাজার টাকা ভাড়া দিত পূর্বরেল। তিনজন কর্মী কাজ করেন এখানে। রেল এই কাউন্টার বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ার পর বেলুড় মঠ কর্তৃপক্ষ পূর্ব রেলকে কোনও ভাড়া ছাড়াই জায়গা দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু খরচের দোহাই দিয়ে এই টিকিট সংরক্ষণ কেন্দ্র চালানো সম্ভব নয় ও সেখানে কর্তব্যরত জনা তিনেক রেলকর্মীর ব্যয় বহন করা সম্ভব নয় বলে রেলের পক্ষে জানানো হয়েছে। বেলুড় মঠের রামকৃষ্ণ মিশন সারদা পীঠের সম্পাদক স্বামী দিব্যানন্দজী জানান, ১৯৮০ সালে বিশ্বধর্মমহাসভা উপলক্ষে ভক্ত সমাবেশে আগত অতিথিদের সুবিধার জন্য জি টি রোডে মঠ লাগোয়া জায়গায় ওই সংরক্ষণ কেন্দ্র চালু করা হয়েছিল। মহারাজদের পাশাপাশি স্থানীয় বয়স্ক নাগরিকরাও রেলের এই আসন সংরক্ষণ কেন্দ্র থাকায় উপকৃত হতেন। রেল সেই কেন্দ্র বন্ধ করে দেওয়ায় মঠের সন্ন্যাসী ও এলাকার বয়স্ক নাগরিকরা সমস্যায় পড়বেন। যদিও পূর্ব রেল কর্তৃপক্ষ মঠকে আশ্বাস দিয়েছেন যে বিকল্প হিসাবে বেলুড় মঠ স্টেশনে নতুন করে কাউন্টার তৈরি করে দেবেন তাঁরা।

```