Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

ক্লাস টুয়েলভের নিজামুদ্দিনের হার্ট প্রতিস্থাপনের জন্য দরকার ২৩ লক্ষ টাকা, পাশে দাঁড়াল তার সহপাঠীরা

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: হার্ট প্রতিস্থাপন করে সহপাঠীকে বাঁচাতে অর্থ সংগ্রহে পথে নামল পড়ুয়ারা। রাস্তার ধারে বিভিন্ন দোকান ও বাড়ি বাড়ি ঘুরে চলছে অর্থ সংগ্রহ। অসুস্থ ছাত্রের বাবার হাতে তুলে দেওয়া হচ্ছে সেই টাকা। গলসির আদড়াহাটি বনোয়া

ক্লাস টুয়েলভের নিজামুদ্দিনের হার্ট প্রতিস্থাপনের জন্য দরকার ২৩ লক্ষ টাকা, পাশে দাঁড়াল তার সহপাঠীরা

শেষ আপডেট: 6 March 2020 09:35

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: হার্ট প্রতিস্থাপন করে সহপাঠীকে বাঁচাতে অর্থ সংগ্রহে পথে নামল পড়ুয়ারা। রাস্তার ধারে বিভিন্ন দোকান ও বাড়ি বাড়ি ঘুরে চলছে অর্থ সংগ্রহ। অসুস্থ ছাত্রের বাবার হাতে তুলে দেওয়া হচ্ছে সেই টাকা। গলসির আদড়াহাটি বনোয়ারীলাল সাধারণ শিক্ষা নিকেতনের দ্বাদশ শ্রেণির ছাত্র শেখ নিজামউদ্দিন। গলসির গোহগ্রামের মিড়েপাড়ায় বাড়ি তার। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা থাকলেও শারীরিক অসুস্থতার জন্য পরীক্ষায় বসতে পারছে না সে। নিজামউদ্দিনের পরিবার সূত্রে জানা গেছে, মাস কয়েক আগে শরীরে তীব্র যন্ত্রণা অনুভব করে সে। স্থানীয় আদড়াহাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় তাকে। সেখান থেকেই তাকে রেফার করে দেওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। ডাক্তারদের কাছে তাঁরা জানতে পারেন হার্টের সমস্যা রয়েছে নিজামুদ্দিনের। এরপরেই জমিজমা বিক্রি করে চিকিৎসার জন্য নিজামুদ্দিনকে দক্ষিণ ভারতে নিয়ে যান তাঁর পরিবারের লোকজন। সেখানকার হাসপাতাল থেকে তাঁদের জানানো হয়, জন্মের পর প্রাকৃতিক নিয়মে বেড়ে ওঠে অঙ্গপ্রত্যঙ্গ। কিন্তু নিজামুদ্দিনের হার্ট সেই ছোট অবস্থাতেই রয়েছে। তার বাড়বৃদ্ধি হয়নি। নিজামুদ্দিনকে বাঁচাত হৃদপিন্ড প্রতিস্থাপনের পরামর্শ দেন সেখানকার ডাক্তাররা। যার খরচ প্রায় ২৩ লক্ষ টাকা। এই কথা জানার পরেই মাথায় হাত পড়ে নিজামুদ্দিনের বাবা শেখ শাহজাহানের। সামান্য জমিজমা আগেই বিক্রিবাটা করে দক্ষিণ ভারতে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়েছেন ছেলের। সম্বল শেষ। পরবর্তী চিকিৎসা কী ভাবে করবেন তা ভেবে কুলকিনারা পাচ্ছে না গোটা পরিবার। শেখ শাহজাহান বলেন, “আমি খেতমজুরের কাজ করি। যেটুকু জমি ছিল, তাও এখন আর নেই। জানি না কীভাবে আর চিকিৎসা চলবে?” এই খবর জানার পরেই এগিয়ে আসে আদড়াহাটি বনোয়ারীলাল সাধারণ শিক্ষা নিকেতনের শিক্ষক ও পড়ুয়ারা। সাধ্যমতো সবাই বাড়িয়ে দেয় সাহায্যের হাত। এখানেই থেমে না থেকে নিজামুদ্দিনকে বাঁচা‌তে পথে নামে ওই স্কুলের পড়ুয়ারা। একাধিক দলে ভাগ হয়ে গত কয়েক দিন ধরেই এলাকার বিভিন্ন দোকান ও বাড়ি বাড়ি ঘুরে টাকা তোলা শুরু করে তারা। ছাত্রদের আবেদনে যে যেমন করে পেরেছেন বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। আজ সকালে আদড়াহাটির বাজার এলাকায় ঘুরল তারা। পরে সংগৃহিত অর্থ তুলে দেয় নিজামুদ্দিনের বাবার হাতে। তাঁর ছেলেকে বাঁচাতে এ ভাবে গোটা স্কুল এগিয়ে আসায় আপ্লুত শেখ শাহজাহান। নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন তিনি।

```