Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ট্রেনে করে বর্ধমানের চাল গেল ত্রিপুরায়, রেলের ভূমিকায় খুশি জেলার ব্যবসায়ীরা

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: লকডাউনে জেরে ব্যবসার অবস্থা খুবই খারাপ। ট্রেন চলাচল প্রায় বন্ধ। এরই মধ্যে বর্ধমান থেকে ৫১০ টন চাল পাঠানো হল ত্রিপুরায়। ফলে দারুণ খুশি বর্ধমানের ব্যবসায়ীরা। তাঁরা জানান, ত্রিপুরায় ভাল চাহিদা রয়েছে এই চালের। রে

ট্রেনে করে বর্ধমানের চাল গেল ত্রিপুরায়, রেলের ভূমিকায় খুশি জেলার ব্যবসায়ীরা

শেষ আপডেট: 26 September 2020 07:12

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: লকডাউনে জেরে ব্যবসার অবস্থা খুবই খারাপ। ট্রেন চলাচল প্রায় বন্ধ। এরই মধ্যে বর্ধমান থেকে ৫১০ টন চাল পাঠানো হল ত্রিপুরায়। ফলে দারুণ খুশি বর্ধমানের ব্যবসায়ীরা। তাঁরা জানান, ত্রিপুরায় ভাল চাহিদা রয়েছে এই চালের। রেলের পক্ষ থেকে পরিবহণ খরচেও ছাড় দেওয়া হয়েছে। তাতে একদিকে যেমন খরচ কমল তাঁদের, পাশাপাশি, নতুন করে বাইরে চাল পাঠানোর সুযোগও মিলল। এই অতিমারী পরিস্থিতিতে যা তাঁদের কাছে একটা বড় সুযোগ। কারণ বাইরে চাল গেলেই তাদের লাভ বাড়বে, চাহিদাও তৈরি হবে। শুক্রবার বর্ধমান রেলওয়ে পরিবহণ দফতরের পক্ষ থেকে এই চাল পরিবহণ শুরু হল। এদিন বর্ধমান থেকে ত্রিপুরায় পাঠানো হল ৫১০ টন চাল। রেল আধিকারিকরা জানান, পূর্ব বর্ধমান রেল বিভাগের কাছে এটি স্মরণীয় ও আনন্দের দিন। এদিন রেলের পক্ষ থেকে চাল ব্যবসায়ীদের সংবর্ধনাও দেওয়া হয়। বর্ধমান রেলের পরিবহণ দফতরের আধিকারিক বাল যোগেশ্বর প্রসাদ জানাচ্ছেন, লকডাউনের সময় বিভিন্ন মিল মালিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে এই চাল পরিবহন করা সম্ভব হল। ব্যবসায়ীদের উৎসাহ দিতে রফতানির বেশকিছু নিয়ম শিথিল করা হয়েছে। আগামী দিনেও ব্যবসায়ীদের এমন অনেক সুবিধা দেওয়া হবে। বর্ধমানের স্টেশন ম্যানেজার স্বপন অধিকারী বলেন, ‘‘এইভাবে খাদ্যদ্রব্য রফতানি করা হলে রেলের আয় বাড়বে। সঙ্গে সঙ্গে ব্যবসায়ীরাও অনেক সুবিধা পাবেন। এতদিন তাঁরা সড়কপথে খাদ্যদ্রব্য রফতানি করতেন। এতে অনেক বেশি সময় লাগত।  খরচও বেশি লাগত। রেলপথে বাণিজ্যে তাঁদের অনেক সুবিধা হবে।’’ চাল ব্যবসায়ীরাও ট্রেনে করে মাল পাঠানোর এই সুযোগে খুশি। ব্যবসায়ী কুরেশ প্যাটেল বলেন, ‘‘এতদিন সড়কপথে চাল রফতানি করা হত। সে ক্ষেত্রে সাত থেকে দশ দিন সময় লাগত। রেলে পণ্য পরিবহনের মাধ্যমে দুই থেকে তিন দিনের মধ্যে চাল গন্তব্যে পৌঁছে যাবে। এতে আর্থিকভাবে আমরা বেশি লাভবান হব। পাশাপাশি সমস্ত সামগ্রী সুরক্ষিতভাবে গন্তব্যে পৌঁছেও যাবে। ব্যবসায়ী তাপস কেস বলেন, ‘‘পাঁচ রকমের চাল রফতানি করা হল। যার মধ্যে আছে ভাতের চাল ও মুড়ির চাল। ত্রিপুরায়  এই চালের ভালো চাহিদা আছে। আমরা যদি এই পরীক্ষামূলক রফতানির সুবিধা পাই, তাহলে আগামী দিনে আরও অনেক ব্যবসায়ী এইভাবে ভিন রাজ্যে চাল রফতানি করতে পারবেন। বর্ধমানে চালের ফলন হয় প্রচুর। চাষির ফসলের চাহিদাও বাড়লে তাঁদেরই লাভ।’’

```