Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর ঘিরে তুমুল উত্তেজনা, প্রতিবাদে পথ অবরোধ পোলবার হোসনাবাদে

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়াল পোলবার হোসনাবাদ এলাকায়। অভিযোগের তির বিজেপির দিকে। গতকাল গভীর রাতে এই ভাঙচুরের ঘটনা ঘটে। শনিবার সকালে বিষয়টি নজরে আসে তৃণমূল কর্মীদের। উত্তেজ‌না সৃষ্টি হয়।

তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর ঘিরে তুমুল উত্তেজনা, প্রতিবাদে পথ অবরোধ পোলবার হোসনাবাদে

শেষ আপডেট: 16 January 2021 08:14

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়াল পোলবার হোসনাবাদ এলাকায়। অভিযোগের তির বিজেপির দিকে। গতকাল গভীর রাতে এই ভাঙচুরের ঘটনা ঘটে। শনিবার সকালে বিষয়টি নজরে আসে তৃণমূল কর্মীদের। উত্তেজ‌না সৃষ্টি হয়। ঘটনাস্থলে আসেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। রাজহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দীর্ঘদিনের এই পার্টি অফিস। সেখানে ভাঙচুর করার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন দলীয় কর্মীরা। পার্টি অফিসে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে জি টি রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করে তৃণমূল কংগ্রেস কর্মীরা। ভাঙচুরের ঘটনার সঙ্গে দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাস্তার উপর টায়ার এবং পাথর ফেলে অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। সন্দেহভাজন বেশ কয়েকজনের নামও পুলিশকে জানিয়েছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পোলবা থানার পুলিশ। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন তৃণমূল কংগ্রেস নেতারা। চুঁচু্ড়ার বিধায়ক অসিত মজুমদার জানিয়েছেন বহু পুরোনো তাদের এই হোসনাবাদ পার্টি অফিসটি। তিনি বলেন,‘‘শুক্রবার রাতে দলের কর্মীদের বৈঠক ছিল। অনেক রাত পর্যন্ত পার্টি অফিসে ছিলেন তাঁরা। তারপর বিজেপি আশ্রিতরা অফিসে ঢুকে ভাঙচুর করে। চেয়ার টেবিল ভাঙা হয়। দোষীদের গ্রেফতারের দাবিতে এবং এই ঘটনার প্রতিবাদে আজ বিকালে হোসনাবাদে সভা ডাকা হয়েছে। ভোটের আগে রাজ্য জুড়ে সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে বিজেপি। নির্বাচনে মানুষ এর জবাব দেবে।’’ অভিযোগ অস্বীকার করে বিজেপি যুবমোর্চার সভাপতি সুরেশ সাউ বলেন, ‘‘তৃণমূলের একাধিক গোষ্ঠী রয়েছে ওই এলাকায়। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এসব হচ্ছে আর বিজেপির ঘারে দোষ চাপাচ্ছে। পার্টি অফিস দখল ভাঙচুর বিজেপি করে না। এটা তৃণমূলের সংস্কৃতি। শুক্রবার রাতে ওদের গোষ্ঠীর কেউ এই হামলা চালিয়েছে। এর সঙ্গে আমাদের দলের কোনও সম্পর্ক নেই।’’ পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত চলছে।

```