Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বামেদের রেল রোকোতে আলিপুরদুয়ারে থমকে গেল তিস্তা-তোর্ষা এক্সপ্রেস, বিক্ষোভ জলপাইগুড়িতেও

দ্য ওয়াল ব্যুরো: কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে রেল রোকো কর্মসূচিতে উত্তরবঙ্গে ব্যহত হল ট্রেন চলাচল। কোথাও রেল লাইনের উপর বসে পড়লেন বাম কর্মী সমর্থকরা। কোথাও প্ল্যাটফর্মের উপর চলল বিক্ষোভ। কৃষি আইন প্রত্যাহারের পাশাপাশি এ দিন নবান্ন অ

বামেদের রেল রোকোতে আলিপুরদুয়ারে থমকে গেল তিস্তা-তোর্ষা এক্সপ্রেস, বিক্ষোভ জলপাইগুড়িতেও

শেষ আপডেট: 18 February 2021 11:20

দ্য ওয়াল ব্যুরো: কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে রেল রোকো কর্মসূচিতে উত্তরবঙ্গে ব্যহত হল ট্রেন চলাচল। কোথাও রেল লাইনের উপর বসে পড়লেন বাম কর্মী সমর্থকরা। কোথাও প্ল্যাটফর্মের উপর চলল বিক্ষোভ। কৃষি আইন প্রত্যাহারের পাশাপাশি এ দিন নবান্ন অভিযানে সামিল হওয়া ডিওয়াইএফআই কর্মী মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুর প্রতিবাদেও বাম ছাত্র সংগঠনগুলির আজ রেল অবরোধ কর্মসূচিতে সামিল হয়। আলিপুরদুয়ার জেলার নিউআলিপুরদুয়ার, আলিপুরদুয়ার জংশন, কামাখ্যাগুড়ি ও ফালাকাটা এই চার স্টেশনে রেল রোকো কর্মসূচি পালন করলেন বাম কংগ্রেস কর্মীরা। নিউ আলিপুরদুয়ার স্টেশনে কলকাতা গামী তিস্তা তোর্সা এক্সপ্রেস আটকে বিক্ষোভ দেখান বাম কংগ্রেস কর্মীরা। এর জেরে ২৫ মিনিট দেরিতে ছাড়ে তিস্তা-তোর্সা এক্সপ্রেস। পরে অবশ্য রেল অবরোধ তুলে নেন অবরোধকারীরা। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে রেল রোকোতে শরিক হলেন সিপিএমের জলপাইগুড়ির প্রাক্তন সাংসদ, জেলা সম্পাদক সহ অন্যান্যরাও। সারা ভারত কিষাণ সংঘর্ষ সমন্বয় কমিটি জলপাইগুড়ি তরফে এ দিন রেল অবরোধ করা হয়। তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে জলপাইগুড়ি রোড স্টেশনে রেল লাইনের উপর বসে পড়েন সিপিএমের জলপাইগুড়ির প্রাক্তন সাংসদ জীতেন দাস, জেলা সম্পাদক সলিল আচার্য সহ অন্যান্য আন্দোলনকারীরা। জলপাইগুড়ি রোড স্টেশনে চত্বরে জমায়েত হয়ে পুলিশের সামনেই শুরু হয় বিক্ষোভ। এরপর তারা মিছিল করে চলে আসেন রেললাইনের উপর। রেললাইনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা। জলপাইগুড়ি জেলার মোট ৭ টি থানা এলাকায় এই বিক্ষোভ চলে। বেলা ১২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এই বিক্ষোভ চলবে বলে জানান জলপাইগুড়ির প্রাক্তন সাংসদ জিতেন দাস।

```