Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

পুলিশকর্মীদের যত্নে গুসকরা ফাঁড়ির ছাউনিতে দিব্যি দিন কাটছে কুড়িয়ে পাওয়া টাইগারের

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: দিনভর নানা লোকের আনাগোনায় ব্যস্ত থাকে ফাঁড়ি চত্বর। তারই মাঝে তার জন্য নির্দিষ্ট জায়গায় নিজের মনে নিঃশব্দে বিচরণ করে টাইগার। সারাদিন শত কাজের মধ্যেও টাইগারের তোয়াজ করতে ভোলেন না কর্তব্যরত পুলিসকর্মীরা। আসলে আউ

পুলিশকর্মীদের যত্নে গুসকরা ফাঁড়ির ছাউনিতে দিব্যি দিন কাটছে কুড়িয়ে পাওয়া টাইগারের

শেষ আপডেট: 10 October 2020 12:13

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: দিনভর নানা লোকের আনাগোনায় ব্যস্ত থাকে ফাঁড়ি চত্বর। তারই মাঝে তার জন্য নির্দিষ্ট জায়গায় নিজের মনে নিঃশব্দে বিচরণ করে টাইগার। সারাদিন শত কাজের মধ্যেও টাইগারের তোয়াজ করতে ভোলেন না কর্তব্যরত পুলিসকর্মীরা। আসলে আউশগ্রামের গুসকরা ফাঁড়িতে আসা নতুন অতিথির যত্নে যে কোনও খামতিই রাখতে চান না তাঁরা। মাস দু'য়েক আগে বর্ধমান সিউড়ি ২বি জাতীয় সড়কের পাশে গুসকরা ফাঁড়ির সামনে একটি বাচ্চা ঘোড়াকে ঘুরে বেড়াতে দেখেন পুলিশকর্মীরা। তারপরেই তাঁরা ওই ঘোড়ার মালিকের সন্ধানে চারপাশে খোঁজখবর শুরু করেন। কিন্তু শেষমেশ মালিকের সন্ধান না মেলায় ঘোড়াটির আস্তানা হয়ে ওঠে গুসকরা ফাঁড়ি চত্বর। পুলিশ ব‍্যারাকের অদূরে গাড়ি রাখার জন‍্য তৈরি করা একটি ছাউনির নীচে এখন দিব‍্যি দিন কাটছে ঘোড়াটির। থানার কর্মীরা আদর করে তার নাম রেখেছে টাইগার। সেই নামে ডাকলেই দিব‍্যি মাথা নেড়ে সাড়া দেয় সে। গুসকরা ফাঁড়ির আস্তানায় আসার পরে পুলিশ কর্মীরা দেখেন ঘোড়াটির কেশরের কাছে একটি বড় ক্ষত। তাঁদের অনুমান ভারী কিছু দিয়ে সেখানে আঘাত করা হয়েছিল। কিন্তু ফাঁড়ির পুলিসকর্মীদের যত্নে এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে সে । পুলিশের গাড়ি চালান গুসকরার বাসিন্দা নাসির শেখ। এখন দায়িত্ব বেড়েছে তাঁর। কারণ টাইগারের দেখভালও যে করেন নাসির। ফাঁড়ির গাড়ি চালানোর অবসরে টাইগারকে দেখভালের দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি। নাসিরের কথায়,  কুঁড়ো, ভুসি ও ছোলা নাকি টাইগারের প্রিয় খাবার! তাছাড়া গুড়জল ও ঘাসও খায় টাইগার। রুটিন মাফিক তার সামনে খাবার তুলে দেন নাসির। কখনো কুঁড়ো, ভুসি ভিজিয়ে মেখে দেওয়া হয় টাইগারকে। আবার কখনও শুকনো ভুসির সঙ্গে দেওয়া হয় ভেজানো ছোলা। যা পেয়ে অনেক সময়েই নাসিরের দিকে সামনের পা জোড়া তুলে দিয়ে দাঁড়ায় টাইগার। নাসির বলেন, ‘‘পুলিশের চাকরির এত চাপ। তারমধ্যেই টাইগারকে নিয়ে কীভাবে যে সময় পেরিয়ে যায় বুঝতেই পারি না। এটুকু সময়ের মধ‍্যেই ফাঁড়ির সবার আপনার জন হয়ে গিয়েছে টাইগার।’’

```