Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মেদিনীপুরের কোয়ারেন্টাইন সেন্টারে ঘুমন্ত পরিযায়ী শ্রমিককে ছোবল মারল বিষধর সাপ

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: কোয়ারেন্টাইন সেন্টারের ভেতরে সাপের ছোবল খেলেন এক পরিযায়ী শ্রমিক। ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দাসপুর ব্লকের যদুপুর এলাকায়। জানা গিয়েছে, বিশ্বজিৎ খাড়া নামে ভিন রাজ্য ফেরত এক পরিযায়ী শ্রমিক দিন

মেদিনীপুরের কোয়ারেন্টাইন সেন্টারে ঘুমন্ত পরিযায়ী শ্রমিককে ছোবল মারল বিষধর সাপ

শেষ আপডেট: 4 June 2020 08:23

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: কোয়ারেন্টাইন সেন্টারের ভেতরে সাপের ছোবল খেলেন এক পরিযায়ী শ্রমিক। ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দাসপুর ব্লকের যদুপুর এলাকায়। জানা গিয়েছে, বিশ্বজিৎ খাড়া নামে ভিন রাজ্য ফেরত এক পরিযায়ী শ্রমিক দিন দশেক ধরে রয়েছেন যদুপুর প্রাথমিক বিদ্যালয়ের কোয়ারেন্টাইন সেন্টারে। বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ মশারির ভিতর ঘুমিয়ে ছিলেন ওই পরিযায়ী শ্রমিক। তখনই  তাঁকে ছোবল মারে একটি বিষধর সাপ। যন্ত্রণায় আর্তনাদ করে ওঠেন তিনি। পাশে শুয়ে থাকা অন্য শ্রমিকরা তাঁর চিৎকারে জেগে যান। তখনই মশারির পাশে সাপটিকে দেখতে পান তাঁরা। তড়িঘড়ি সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন কোয়ারেন্টাইন সেন্টারের ওই ঘরে থাকা অপর এক পরিযায়ী শ্রমিক। তাঁদের চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে আসেন। ওই পরিযায়ী শ্রমিককে উদ্ধার করে প্রথমে দাসপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে। জানা গেছে, যদুপুর গ্রামেই বাড়ি বিশ্বজিৎ খাড়া নামে ওই পরিযায়ী শ্রমিকের। মুম্বইয়ে সোনার কাজ করেন তিনি। শ্রমিক স্পেশাল ট্রেন চালু হওয়ার পর দশ দিন আগে গ্রামে ফিরেছেন। তারপর সরকারি নিয়ম অনুযায়ী গ্রামের স্কুলে তৈরি হওয়া কোয়ারেন্টাইন সেন্টারে রয়েছেন। সেখানেই এ দিন ভোর রাতে সাপের ছোবল খান তিনি। জানা গেছে, ওই কোয়ারেন্টাইন সেন্টারে এই মুহুর্তে আটজন পরিযায়ী শ্রমিক রয়েছেন। পরিবারের অভিযোগ, দিন দশেক ধরে কোয়ারেন্টাইন সেন্টারে থাকলেও পরিযায়ী শ্রমিকদের কোনও খোঁজখবর নেয়নি ব্লক স্বাস্থ্য আধিকারিকরা। এমনকি সাপের ছোবল খাওয়ার পরেও তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সরকারি অ্যাম্বুল্যান্স মেলেনি। খবর পেয়ে ছুটে আসা পরিবারের লোকজন ও গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে হাসপাতালে নিয়ে যান তাঁকে। এ বিষয়ে প্রশাসন বা জেলা স্বাস্থ্য দফতরের কেউ কোনও মন্তব্য করতে চাননি। বিষধর সাপটি কালাচ সাপ বলে প্রাথমিক অনুমান প্রত্যক্ষদর্শীদের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দাসপুরে। গ্রামবাসীরা জানান, বেশ কয়েকদফায় বৃষ্টি হয়েছে। সঙ্গে ভ্যাপসা গরম। এমন আবহাওয়ায় সাপের উপদ্রব বাড়ছে। কোয়ারেন্টাইন সেন্টারে সাপের উপদ্রব রুখতে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই এই ঘটনা।

```