Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

চুরির তদন্তে গিয়ে চোখ কপালে পুলিশের, উঠোন জুড়ে শুধুই বাচ্চার পায়ের ছাপ

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: মেয়ের বাড়ি তৈরি হচ্ছে। তারই তদারকিতে গিয়েছিলেন গৃহকর্তা। ফিরে এসে দেখেন ভর সন্ধ্যায় আলমারি ভেঙে চুরি হয়ে গেছে নগদ দু’লক্ষ টাকা ও দশ লক্ষ টাকার সোনার গয়না। এই চুরির ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে জলপাইগুড়ি টি বি হাস

চুরির তদন্তে গিয়ে চোখ কপালে পুলিশের, উঠোন জুড়ে শুধুই বাচ্চার পায়ের ছাপ

শেষ আপডেট: 7 February 2020 07:54

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: মেয়ের বাড়ি তৈরি হচ্ছে। তারই তদারকিতে গিয়েছিলেন গৃহকর্তা। ফিরে এসে দেখেন ভর সন্ধ্যায় আলমারি ভেঙে চুরি হয়ে গেছে নগদ দু’লক্ষ টাকা ও দশ লক্ষ টাকার সোনার গয়না। এই চুরির ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে জলপাইগুড়ি টি বি হাসপাতাল পাড়ায়। তদন্ত করতে গিয়ে কোতোয়ালি থানার পুলিশ বাড়ির উঠোনে ছোট বাচ্চার অজস্র পায়ের ছাপ দেখতে পায়। তাতেই শোরগোল পড়ে যায়। অনুমান, ছোট বাচ্চাকে ঘরে ঢুকিয়েই পরিকল্পনামাফিক চুরি করানো হয়েছে। জলপাইগুড়ি টি বি হাসপাতাল পাড়ার বাসিন্দা সুনীলকুমার সরকার জেলাশাসকের দফতরের কর্মী ছিলেন। সম্প্রতি অবসর নিয়েছেন। তাঁর মেয়ের বিয়ে হয়েছে ডাবগ্রামে। সেখানেই তাঁর মেয়ের বাড়ি বানানোর কাজ চলছে। সেই কাজের তদারকি করতে সুনীলবাবু ও তাঁর স্ত্রী গত কয়েকদিন ধরে রোজ দুপুরবেলা মেয়ের বাড়ি চলে যাচ্ছিলেন। ফিরে আসছিলেন সন্ধে নাগাদ। বৃহস্পতিবার ব্যাঙ্ক থেকে নগদ দু’লক্ষ টাকা তুলে এনে বাড়ির লকারে রেখে রোজের মতো তালা দিয়ে ডাবগ্রাম চলে যান। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা বন্ধ। কিন্তু ভিতরে লাইট জ্বলছে। তালা খুলে ঘরে ঢুকে দেখেন আলমারি ভাঙা। লণ্ডভণ্ড হয়ে আছে ঘর। উধাও আলমারিতে রাখা নগদ দু লক্ষ টাকা ও প্রায় দশ লক্ষ টাকার সোনার গয়না। সুনীলবাবুর স্ত্রী শ্যামলী দেবী বলেন, “রাস্তা থেকে ঘরের আলো জ্বলতে দেখে অবাক হয়েছিলাম। কিন্তু এতবড় সর্বনাশ যে হয়ে গেছে তা বুঝতে পারিনি।” তাঁদের চিৎকার শুনে ছুটে আসেন পড়শিরা। দেখেন বাড়ির পিছনের দরজা ভাঙা। খবর পেয়ে আসে পুলিশ। সূত্রের সন্ধানে গিয়ে উঠোন জুড়ে ছোট বাচ্চার অজস্র পায়ের ছাপ দেখতে পান তাঁরা। এটাই ভাবাচ্ছে পুলিশকে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ি কোতোয়ালি থানায় আইসি বিশ্বাশ্রয় সরকার।

```