Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

খড়্গপুর আইআইটি ক্যাম্পাসে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার, পুলিশের অনুমান আত্মহত্যা

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: গবেষণারত এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হল আইআইটি খড়গপুরে। পুলিশ জানিয়েছে ওই ছাত্রের নাম ভবানী কণ্ডল রাও (২৮)। মৃতদেহ উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পু

খড়্গপুর আইআইটি ক্যাম্পাসে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার, পুলিশের অনুমান আত্মহত্যা

শেষ আপডেট: 27 April 2020 13:36

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: গবেষণারত এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হল আইআইটি খড়গপুরে। পুলিশ জানিয়েছে ওই ছাত্রের নাম ভবানী কণ্ডল রাও (২৮)। মৃতদেহ উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। তবে এই ছাত্রের মৃত্যু নিয়ে রয়েছে ধোঁয়াশা। সোমবার বি আর আম্বেদকর হলের আবাসিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ওই ছাত্রের ঝুলন্ত দেহ মেলে। খবর পেয়ে পৌঁছয় খড়গপুর টাউন থানার পুলিশ। পারিবারিক বিবাদের জেরে ওই ছাত্র আত্মহত্যা করেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াদার বাসিন্দা ওই ছাত্র। ফেব্রুয়ারি মাসে ওই যুবকের বিয়ে হয়েছিল বলে জানা গেছে। আইআইটির রেজিস্ট্রার বি এন সিং বলেন, ‘‘খুবই দুঃখজনক ঘটনা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। রুমটি সিল করে দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত করছে। ছাত্রটি অত্যন্ত মেধাবী ছিল। কেন এমন করল, বুঝতে পারছি না। বাড়িতে খবর দেওয়া হয়েছে, অন্ধ্রপ্রদেশ থেকে ওর পরিবারের লোকজন আসছেন।’’ খড়্গপুরের এসডিপিও সুকোমল দাস বলেন, ‘‘আইআইটির এক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে। ওঁর পরিবারের লোকদের সঙ্গেও কথা বলা হবে।’’

```