Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

একমাত্র ডাক্তার অবসর নিয়েছেন, স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় পথে নামলেন বাসিন্দারা

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বছরের শেষদিনে স্বাস্থ্যকেন্দ্রের একমাত্র চিকিৎসক অবসর নিয়েছেন। তারপর থেকেই ঝাঁপ বন্ধ হৈমবতী দাতব্য চিকিৎসালয়ের। সপ্তাহ খানেক ধরে এলাকার একমাত্র স্বাস্থ্যকেন্দ্রের দরজায় তালা পড়ে থাকায় বুধবার স্থানীয় বাসিন্দার

একমাত্র ডাক্তার অবসর নিয়েছেন, স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় পথে নামলেন বাসিন্দারা

শেষ আপডেট: 6 January 2021 10:41

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বছরের শেষদিনে স্বাস্থ্যকেন্দ্রের একমাত্র চিকিৎসক অবসর নিয়েছেন। তারপর থেকেই ঝাঁপ বন্ধ হৈমবতী দাতব্য চিকিৎসালয়ের। সপ্তাহ খানেক ধরে এলাকার একমাত্র স্বাস্থ্যকেন্দ্রের দরজায় তালা পড়ে থাকায় বুধবার স্থানীয় বাসিন্দারা সরব হন। তাঁরা স্বাস্থ্যকেন্দ্র খোলার দাবিতে সকাল থেকে রাস্তা অবরোধ করেন। ১০৩ বছরের পুরনো স্বাস্থ্যকেন্দ্র জামালপুরের পাঁচড়ায় অবস্থিত হৈমবতী দাতব্য চিকিৎসালয়। কিন্তু তা এখন বন্ধ হয়ে পড়ে আছে। কারণ ৩১ ডিসেম্বর এখানকার চিকিৎসক অবসর নেন। তারপর আর নতুন কোনও চিকিৎসক এখানে কাজে যোগ দেননি। তাই তালাও খোলেনি স্বাস্থ্যকেন্দ্রের। এরই প্রতিবাদে এদিন মেমারি-তারকেশ্বর রোডের চৌবেড়িয়ার হাটতলা এলাকার বাসিন্দারা একজোট হয়ে পথ অবরোধ করেন। স্থানীয় বাসিন্দা রাজু ঘোষ বলেন, এই স্বাস্থ্যকেন্দ্রের বয়স ১০৩ বছর। বর্তমানে একজন চিকিৎসক ও একজন কম্পাউণ্ডার ছিলেন। কিন্তু ৩১ ডিসেম্বর চিকিৎসক অবসর নেন। তারপর থেকেই বন্ধ হয়ে পড়ে আছে স্বাস্থ্যকেন্দ্রটি। আশপাশের এলাকার কয়েক হাজার বাসিন্দা এই স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভরশীল। তাঁরা এখন কোথায় যাবেন?’’ এলাকার আরেক বাসিন্দা শ্রীকান্ত নন্দী বলেন, ‘‘২০ থেকে ২২ টি গ্রামের মানুষ এই স্বাস্থ্যকেন্দ্রের ভরসায় থাকেন। প্রতিদিন গড়ে আড়াইশো থেকে তিনশো জন মানুষ স্বাস্থ্যকেন্দ্রে আসেন চিকিৎসার জন্য। স্বাস্থ্যকেন্দ্র এখন বন্ধ হয়ে পড়ায় চরম সংকটে পড়েছেন সবাই। ১২ কিলোমিটার দূরে মেমারি হাসপাতাল ও ৩০ কিলোমিটার দূরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালএ যাওয়া ছাড়া আর কোন দ্বিতীয় পথ নেই।’’ হাতে প্ল্যাকার্ড নিয়ে স্বাস্থ্যকেন্দ্র খোলার দাবিতে এলাকার বাসিন্দারা রাস্তায় বসে পড়েন। দীর্ঘক্ষণ অবরোধে বিভিন্ন ধরনের যানবাহন আটকে পড়ে। জামালপুর থানার পুলিশ ও ব্লকের জয়েন্ট বিডিও এলাকার বাসিন্দাদের চিকিৎসকের বিষয়ে আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। পাঁচড়ার বাসিন্দা মধুসূদন ব্যানার্জী বলেন, ‘‘আমাদের দাবি দু’টি বেড ও একজন চিকিৎসকের। এই বিষয়ে জয়েন্ট বিডিও গৌতম দত্ত বলেন, ‘‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জেলা পরিষদের সহসভাধিপতি দেবু টুডু বলেন, ‘‘বিষয়টি জানি। তবে আদালতের বিচারাধীন থাকায় সমস্যা হচ্ছে। তবে এলাকার মানুষজনের যাতে সমস্যা না হয় তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হবে।’’

```