Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

বিশ্বভারতীর পাঠভবনের ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে অনুমান

দ্য ওয়াল ব্যুরো, বোলপুর: বিশ্বভারতী পাঠভবনের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হল বোলপুরের গুরুপল্লিতে।  বুধবার বিকেলে নিজের বাড়ি থেকেই ওই ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তাঁর দেহ বোলপুর মহকুমা হাসপাতালে পাঠা

বিশ্বভারতীর পাঠভবনের ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে অনুমান

শেষ আপডেট: 10 February 2021 16:07

দ্য ওয়াল ব্যুরো, বোলপুর: বিশ্বভারতী পাঠভবনের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হল বোলপুরের গুরুপল্লিতে।  বুধবার বিকেলে নিজের বাড়ি থেকেই ওই ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তাঁর দেহ বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ। দশম শ্রেণির পরীক্ষায় মেধাতালিকায় নাম ছিল তাঁর। এক মেধাবী ছাত্রীর এমন অস্বাভাবিক মৃত্যুতে বিস্মিত পাড়া-প্রতিবেশী থেকে শুরু করে পাঠভবনের অধ্যাপকেরাও। অনেকেই মনে করছেন, দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় একাকীত্ব গ্রাস করেছিল তাঁকে। তার থেকেই বিষণ্ণতা এবং শেষপর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গতকাল রাতে কোনও কারণে বাবা-মা শাসন করেছিল ওই ছাত্রীকে। অভিমানেই আত্মহত্যা বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। যদিও ছাত্রীর বাড়ি থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। এদিন রাত আটটা পর্যন্তও পরিবারের তরফে বোলপুর থানায় কোনও লিখিত অভিযোগও দায়ের হয়নি। এক পুলিশকর্তা জানান, আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। তদন্তে সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী তদন্তের কাজ শুরু হবে। মেধাবী ছাত্রীর এমন অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সামনে আসতেই শোকের ছায়া নেমেছে গুরুপল্লিতে।  

```