Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

করোনা আশঙ্কায় কামারপুকুরে বন্ধ হল ভোগ বিতরণ

দ্য ওয়াল ব্যুরো, হুগলি : করোনা ভাইরাসের আশঙ্কায় প্রসাদ বিতরণ বন্ধ হয়ে গেল কামারপুকুর মঠ ও মিশনে। নিষিদ্ধ করা হয়েছে দলবদ্ধভাবে মঠে প্রবেশও। বিজ্ঞপ্তি দিয়ে কামারপুকুর মঠ ও মিশন কর্তৃপক্ষ জানিয়ে দিলেন, ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে প্রসাদ

করোনা আশঙ্কায় কামারপুকুরে বন্ধ হল ভোগ বিতরণ

শেষ আপডেট: 16 March 2020 08:11

দ্য ওয়াল ব্যুরো, হুগলি : করোনা ভাইরাসের আশঙ্কায় প্রসাদ বিতরণ বন্ধ হয়ে গেল কামারপুকুর মঠ ও মিশনে। নিষিদ্ধ করা হয়েছে দলবদ্ধভাবে মঠে প্রবেশও। বিজ্ঞপ্তি দিয়ে কামারপুকুর মঠ ও মিশন কর্তৃপক্ষ জানিয়ে দিলেন, ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে প্রসাদ বিতরণ। প্রতিদিন সন্ধ্যা আরতি দেখার জন্য বহু মানুষ ভিড় করেন মঠে। তাঁদের জন্য বসার ব্যবস্থা করেন কর্তৃপক্ষ। কিন্তু সোমবার থেকে সবাই মিলে একসঙ্গে বসে আর আরতি দেখতে পারবেন না তাঁরা। করোনা ভাইরাসের আশঙ্কা যতদিন না যাবে ততদিন এই ব্যবস্থা চালু থাকবে বলে জানিয়েছেন মিশন কর্তৃপক্ষ। তবে দিনের বিভিন্ন সময়ে আলাদাভাবে এসে মঠে পুজো দিতে পারবেন তাঁরা। এই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আগে যারা মঠে এসেছেন তাঁরা অবশ্য আজ প্রসাদ দেওয়া হবে। কামারপুকুর মঠের অধ্যক্ষ স্বামী লোকত্বরা নন্দজি মহারাজ বলেন, “করোনা ভাইরাস প্রতিরোধের জন্য গোটা রাজ্যেই নানান সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানুষের নিরাপত্তায় বেলুড় মঠে যেভাবে নির্দেশিকা জারি করা হয়েছে একই ভাবে কামারপুকুর মঠেও করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কতা জারি হল।” আপাতত ১৪ ই এপ্রিল পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকছে। পরবর্তী পরিস্থিতিতে আবার সিদ্ধান্ত জানানো হবে বলে তিনি জানান।

```