Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ময়নাগুড়িতে শেয়ালের হামলায় জখম চার, উত্তেজিত গ্রামবাসীরা পিটিয়ে মারল শেয়ালটিকে

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: শেয়ালের আক্রমণে পরপর জখম হলেন চারজন। এরপরেই উত্তেজিত গ্রামবাসীরা পিটিয়ে মারল শেয়ালটিকে। এই ঘটনায় জোর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ময়নাগুড়িতে । রবিবার সন্ধ্যা নাগাদ ময়নাগুড়ি ব্লকের হেলাপাকড়ি অঞ্চলের বসুনিয়া পাড়ায়

ময়নাগুড়িতে শেয়ালের হামলায় জখম চার, উত্তেজিত গ্রামবাসীরা পিটিয়ে মারল শেয়ালটিকে

শেষ আপডেট: 17 August 2020 08:19

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: শেয়ালের আক্রমণে পরপর জখম হলেন চারজন। এরপরেই উত্তেজিত গ্রামবাসীরা পিটিয়ে মারল শেয়ালটিকে। এই ঘটনায় জোর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ময়নাগুড়িতে । রবিবার সন্ধ্যা নাগাদ ময়নাগুড়ি ব্লকের হেলাপাকড়ি অঞ্চলের বসুনিয়া পাড়ায় ঢুকে পড়েছিল ওই শেয়ালটি। ওই বাড়ির উঠোনে বসেছিলেন এক বয়স্ক ব্যক্তি। তার উপরে চড়াও হয় শেয়ালটি। দাঁত ও নখ দিয়ে ওই বৃদ্ধের মুখ ও শরীরের অন্যান্য অংশ ক্ষতবিক্ষত করে দেয়। বৃদ্ধের চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে এলে মুহূর্তের মধ্যে ছুটে পাশের বাড়িতে ঢুকে পড়ে শেয়ালটি। সেখানে আঁচড়ে কামড়ে জখম করে মোট তিনজনকে। তাঁদের আর্ত চিৎকার শুনে ছুটে আসেন গ্রামবাসীরা। সুধাংশু রায় নামে এক বাসিন্দা বলেন, ‘‘সন্ধে নাগাদ হঠাৎই হেলাপাকড়ি অঞ্চলের বসুনিয়া পাড়ায় একটি বাড়িতে ঢুকে পড়ে ওই শেয়ালটি। বাড়ির উঠোনে বসেছিলেন এক বৃদ্ধ। তাঁকে আঁচড়ে কামড়ে জখম করে পাশের বাড়িতে ঢুকে গিয়েছিল। পরে সেখানেও তিনজনকে জখম করে ছুটে পালায়।’’ দিলীপ রায় নামে আরেক বাসিন্দা জানান, শেয়ালের হামলায় আক্রান্তরা চিৎকার করলে গ্রামবাসীরা চারিদিক থেকে ছুটে আসে। তারপরও বন্য শেয়ালটি বিভিন্নজনকে তাড়া করে বেড়াতে থাকে। এতে গ্রামবাসীরা ভীতসন্ত্রস্ত হয়ে লাঠিসোটা নিয়ে সেই শেয়ালকে তাড়া করে। শেষপর্যন্ত খোঁজাখুঁজি করে সেই শেয়ালটিকে ধরে ফেলে। এরপর সবাই মিলে পিটিয়ে মেরে ফেলে। এই ঘটনার পর বসুনিয়াপাড়া-সহ পার্শ্ববর্তী পাড়াগুলোতে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। ডিএফও নিশা গোস্বামী পরে বলেন, ‘‘খবর পেয়ে স্কোয়াড পাঠানো হচ্ছে। জখম ব্যক্তিদের চিকিৎসা করানো হবে। শেয়ালটিকে কোন পরিস্থিতিতে পিটিয়ে মারা হল সেই ঘটনারও তদন্ত করা হবে বলে তিনি জানান।

```