Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

সুজাপুরে বিস্ফোরণস্থল থেকে ফরেনসিক দলের নমুনা সংগ্রহ, কোনও বিস্ফোরক মেলেনি

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: সুজাপুরে বিস্ফোরণকাণ্ডের তদন্তে মালদহে এসে পৌঁছলেন ফরেনসিক বিভাগের দু’জন প্রতিনিধি । শুক্রবার রাত্রি এগারোটা নাগাদ ঘটনাস্থল পরিদর্শন করেন ওই দুই জন সদস্য। ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহের পাশাপাশি কথা বলেন

সুজাপুরে বিস্ফোরণস্থল থেকে ফরেনসিক দলের নমুনা সংগ্রহ, কোনও বিস্ফোরক মেলেনি

শেষ আপডেট: 21 November 2020 08:06

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: সুজাপুরে বিস্ফোরণকাণ্ডের তদন্তে মালদহে এসে পৌঁছলেন ফরেনসিক বিভাগের দু’জন প্রতিনিধি । শুক্রবার রাত্রি এগারোটা নাগাদ ঘটনাস্থল পরিদর্শন করেন ওই দুই জন সদস্য। ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহের পাশাপাশি কথা বলেন মালদা জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে। শনিবার ফের তাঁরা যান ঘটনাস্থলে। বৃহস্পতিবার হঠাৎই কেঁপে ওঠে মালদার কালিয়াচক থানার সুজাপুর এলাকা। প্লাস্টিক কারখানায় বিস্ফোরণে প্রাণ হারান ৬ জন। এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বেশ কয়েকজন শ্রমিক। কারখানার ক্রাশার মেশিন বিস্ফোরণে এই ঘটনা। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া ও জেলাশাসক রাজর্ষি মিত্র। পুলিশসুপার জানান, ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। পরে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান একজন।   কলকাতা নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আরও একজনের। খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশেই হেলিকপ্টারে করে বৃহস্পতিবার বিকেলেই মালদহ এসে পৌঁছন নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে এবং আহতদের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন মন্ত্রী। কিন্তু তারপরও এ ঘটনা নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর । বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় এ বিস্ফোরণ সাধারণ বিস্ফোরণ নয়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে দিয়ে এই ঘটনার তদন্তের দাবি করেন তাঁরা। এই পরিস্থিতিতেই শুক্রবার গভীর রাতে মালদহে এসে পৌঁছন ফরেনসিক বিভাগের দুই প্রতিনিধিদল। তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ করেন তাঁরা। শনিবার দুপুরবেলা ফের ঘটনাস্থলে যান তাঁরা। সঙ্গে ছিলেন পদস্থ পুলিশ কর্তারা। বেশ কিছুক্ষণ বিস্ফোরণস্থলে থেকে আরও কিছু নমুনা সংগ্রহ করেন ফরেনসিক দলের সদস্যরা। তবে কোনও বিস্ফোরকের হদিস মেলেনি বলে সূত্রের খবর।

```