Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

শ্বাসকষ্টের রোগিণীকে ঘিরে করোনা আতঙ্ক রায়গঞ্জে, ডাক্তাররা জানালেন তাঁরা সতর্ক

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর : করোনা ভাইরাসের আতঙ্ক এবার রায়গঞ্জে। রবিবার রাতে শ্বাসকষ্ট নিয়ে একজন মহিলা রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্ত্তি হন। তাঁর কেস হিস্ট্রি শুনতে গিয়েই ডাক্তাররা জানতে পারেন একটা পারিবারিক বিয়ের অনুষ্ঠানে গিয়েছি

শ্বাসকষ্টের রোগিণীকে ঘিরে করোনা আতঙ্ক রায়গঞ্জে, ডাক্তাররা জানালেন তাঁরা সতর্ক

শেষ আপডেট: 16 March 2020 06:17

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর : করোনা ভাইরাসের আতঙ্ক এবার রায়গঞ্জে। রবিবার রাতে শ্বাসকষ্ট নিয়ে একজন মহিলা রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্ত্তি হন। তাঁর কেস হিস্ট্রি শুনতে গিয়েই ডাক্তাররা জানতে পারেন একটা পারিবারিক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি গত ৭ দিন ধরে ছিলেন সেখানেই। বহিরাগত অনেক আত্মীয়ও যোগ দেন ওই বিয়ের অনুষ্ঠানে। সেই আত্মীয়দের মধ্যে এক ব্যক্তি এসেছেন কাতার থেকে। যদিও সেই আত্মীয় সুস্থ আছে বলেই দাবি হাসপাতালে ভর্তি হওয়া ওই মহিলার স্বামীর। কেস হিস্ট্রি শুনেই হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা ওই রোগিণীকে সন্দেহভাজন করোনা আক্রান্তদের রুমে রেফার করার পরামর্শ দেন। কিন্তু নিয়ম সংক্রান্ত কিছু সমস্যা থাকায় ওই রুম খোলা যায়নি। ফলে আইসোলেশন ওয়ার্ডে একটা আলাদা ইউনিটে ওই রোগিণীকে স্থানান্তরিত করা হয়। রাতেই তাঁর চিকিৎসা শুরু হয়েছে বলে হাসপাতাল সুত্রে জানা গেছে। তবে কর্তব্যরত চিকিৎসকরা বলেন, “এখনই ওই রোগিণীকে করোনা আক্রান্ত বলা যাবে না। আমরা শুধু সতর্কতা অবলম্বন করছি মাত্র।” ইতিমধ্যেই এই জেলায় ৫০ শয্যার চারটি কোয়ারান্টাইন কেন্দ্র খোলার ব্যবস্থা করেছে জেলা স্বাস্থ্য দফতর ৷ স্বাস্থ্য দফতর সুত্রে জানা গেছে এই কেন্দ্রগুলি সোমবার বেলা ১২ টার মধ্যেই তৈরি হয়ে যাবে। চারটি কেন্দ্রই শহরের ঘন জনবসতিপুর্ণ এলাকার বাইরে করার সিদ্ধান্ত হয়েছে। কালিয়াগঞ্জ কৃষক বাজার, রায়গঞ্জের বিন্দোল হাই মাদ্রাসা, ডালখোলা স্বাস্থ্য ভবন ও ইসলামপুর ট্রাক টার্মিনাসে ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় কোয়ারান্টাইন কেন্দ্র খোলার কাজ চলছে। এতদিন জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত এমন সন্দেহভাজন কারও খোঁজ মেলেনি। কিন্তু রবিবার রাতে শ্বাসকষ্ট নিয়ে একজন ভর্তি হওয়ার পরেই আতঙ্ক সৃষ্টি হয়েছে গোটা জেলায়। তাই তৈরি হওয়া কোয়ারান্টাইন কেন্দ্রগুলিতেও বেড়েছে ব্যস্ততা।

```