Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মন্ত্রীর নির্দেশে পরিদর্শনে গিয়েও জঙ্গলে ঢুকতে পারেননি, বনকর্তার অভিযোগে জলদাপাড়ায় চাঞ্চল্য

দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার : আগুনে পুড়ে যাওয়া জলদাপাড়া অভয়ারণ্যের তৃণভূমি দেখতে গিয়ে ফিরে আসতে হল জলপাইগুড়ির অনারারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরিকে। এই নিয়ে তৈরি হল তীব্র বিতর্ক। সীমা চৌধুরীর দাবি, খোদ বনমন্ত্রী তাঁকে ওই এলাকা পরিদর্

মন্ত্রীর নির্দেশে পরিদর্শনে গিয়েও জঙ্গলে ঢুকতে পারেননি, বনকর্তার অভিযোগে জলদাপাড়ায় চাঞ্চল্য

শেষ আপডেট: 5 March 2020 16:29

দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার : আগুনে পুড়ে যাওয়া জলদাপাড়া অভয়ারণ্যের তৃণভূমি দেখতে গিয়ে ফিরে আসতে হল জলপাইগুড়ির অনারারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরিকে। এই নিয়ে তৈরি হল তীব্র বিতর্ক। সীমা চৌধুরীর দাবি, খোদ বনমন্ত্রী তাঁকে ওই এলাকা পরিদর্শনে যেতে বলেছিলেন। তা সত্ত্বেও ফিরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। জলদাপাড়ার ডিএফওর পাল্টা দাবি, যতদূর ভেতরে ঢোকার অনুমতি ছিল, ততটাই তাঁকে ঢুকতে দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে যায় জলদাপাড়া জাতীয় উদ্যানের ভিতর মালঙ্গি বিটে তোর্ষা নদীর চরের বিস্তীর্ণ তৃণভূমি। শুকনো ঘাসের জঙ্গল নিমেষে জ্বলে ওঠে দাউদাউ করে। স্হানীয় মানুষ, দমকল ও বনকর্মীদের চেষ্টায় রাত প্রায় বারোটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। বনকর্তাদের প্রাথমিক অনুমান, নদীতে মাছ ধরতে আসা মানুষদের ছুড়ে ফেলা বিড়ির আগুনেই পুড়ে সাফ হয়ে যায় ঘাসের জঙ্গল। জলদাপাড়া অভয়ারণ্যে এমন বিধ্বংসী আগুনে সাড়া পরে যায় গোটা রাজ্যে। এই পরিস্থিতিতেই বৃহস্পতিবার জঙ্গল পরিদর্শনে গেলে জলপাইগুড়ির অনারারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরীকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। সীমাদেবীর অভিযোগ, ‘‘আমাকে বনমন্ত্রী ওই এলাকা পরিদর্শনে যেতে বলেছেন। মঙ্গলবার ডিএফওর সঙ্গে কথা হয়েছিল। ওই দিন তিনি জানতেন আমি যাব। কিন্তু বুধবার আচমকা আমাকে আগুনে ক্ষতিগ্রস্ত এলাকার ভেতরে ঢুকতে দেওয়া হল না। আমি এই ঘটনায় অপমানিত এবং লজ্জিত বোধ করছি। হয়তো কিছু লুকোনোর জন্য আমাকে ভেতরে ঢুকতে দেওয়া হল না।” জলদাপাড়ার ডিএফও কুমার বিমলের পাল্টা দাবি, “রাজ্যস্তরের বনাধিকারিকের যতদূর ঢোকার অনুমতি ছিল ওনাকে ততদূর ঢুকতে দেওয়া হয়েছিল। আরও ভেতরে তাঁর আর ঢোকার অনুমতি ছিল না। সেই কারণে তাঁকে আর ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।” দুই বনকর্তার এমন টানাপড়েনে আলোড়ন পড়ে গিয়েছে গোটা এলাকায়।

```