Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

লকডাউন ভেঙে গাঁজা বিক্রি, প্রতিবাদ করায় সংঘর্ষ মেদিনীপুর শহরে

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: গলির ভেতরে চলছিল রমরমিয়ে গাঁজার ব্যবসা। গাঁজা কিনতে জমছিল ভিড়। প্রতিবেশীরা প্রতিবাদ করায় প্রথমে বচসা, পরে শুরু হয় সংঘর্ষ। রণক্ষেত্রের চেহারা নেয় মেদিনীপুর শহরের কুইকোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ম

লকডাউন ভেঙে গাঁজা বিক্রি, প্রতিবাদ করায় সংঘর্ষ মেদিনীপুর শহরে

শেষ আপডেট: 3 April 2020 08:20

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: গলির ভেতরে চলছিল রমরমিয়ে গাঁজার ব্যবসা। গাঁজা কিনতে জমছিল ভিড়। প্রতিবেশীরা প্রতিবাদ করায় প্রথমে বচসা, পরে শুরু হয় সংঘর্ষ। রণক্ষেত্রের চেহারা নেয় মেদিনীপুর শহরের কুইকোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মেদিনীপুর কোতোয়ালি থানার বিশাল পুলিশবাহিনী। লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাড়িতে গাঁজা বিক্রি করে অমিত চালক নামে ওই ব্যক্তি। লকডাউন শুরু হতেই বাড়ির বাইরে পোস্টার লাগিয়ে দেয় এখানে গাঁজা বিক্রি হয় না।  কিন্তু তলে তলে ব্যবসা চলতেই থাকে। আনাগোনা চলতেই থাকে নেশার সামগ্রীর খোঁজে আসা ব্যক্তিদের। শুক্রবার সকাল এগোরোটা নাগাদ গাঁজা বিক্রির প্রতিবাদ করায় প্রতিবেশীদের সঙ্গে বচসা শুরু হয় ওই ব্যক্তির। শুরু হয় দু’পক্ষের হাতাহাতি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিচার্জ করে দু’পক্ষকে ছত্রভঙ্গ করে দেয় মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। অমিত চালক ও তার পরিবার অবশ্য দাবি করেছে, করোনা আতঙ্ক ছড়ানোর পর থেকেই গাঁজার ব্যবসা বন্ধ করে দিয়েছে তারা।  তবে প্রতিবেশীদের অভিযোগ পেয়ে  ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে কোতোয়ালি থানার পুলিশ। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

```