Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

কোথাও সড়কপথে, কোথাও নদীপথে উমফান বিধ্বস্ত দুই ২৪ পরগনা ঘুরে দেখল কেন্দ্রীয় দল

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘূর্ণিঝড় উমফান বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। কোথাও সড়কপথে, কোথাও আবার জলপথে ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন তাঁরা। উত্তর ২৪ পরগনায় চার সদস্যের এই দলে ছিলেন ঋষ

কোথাও সড়কপথে, কোথাও নদীপথে উমফান বিধ্বস্ত দুই ২৪ পরগনা ঘুরে দেখল কেন্দ্রীয় দল

শেষ আপডেট: 5 June 2020 11:30

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘূর্ণিঝড় উমফান বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। কোথাও সড়কপথে, কোথাও আবার জলপথে ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন তাঁরা। উত্তর ২৪ পরগনায় চার সদস্যের এই দলে ছিলেন ঋষিকা সরণ, নরেন্দ্র কুমার, আর কে দুবে, ও সমীরণ সাহা। সন্দেশখালি এক, সন্দেশখালি দুই ও ন্যাজারহাট পরিদর্শনের আগে জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় প্রতিনিধিদলের সদস্যরা। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনার ডিএম চৈতালি চক্রবর্তী, বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার কংকরপ্রসাদ বাড়ুই, সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাত ও পঞ্চায়েত প্রধান শেখ শাজাহান। এ দিন সকাল সাড়ে দশটায় ধামাখালিতে কেন্দ্রীয় দলের সঙ্গে তাঁদের বৈঠক হয়। ঘূর্ণিঝড়ে কোন কেন এলাকার কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, কোথায় কোথায় নদীবাঁধ ভেঙেছে, সমস্ত কিছুই খতিয়ে দেখেন তাঁরা। দুর্গতদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি কথা বলেন জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে। অন্যদিকে শুক্রবার সকাল ১০টার সময় হেলিকপ্টারে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় আসেন ৩ জনের কেন্দ্রীয় প্রতিনিধি দল। এই দলের নেতৃত্বে ছিলেন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের জয়েন্ট সেক্রেটারি অনুজ শর্মা। তাঁরা প্রথমে পাথরপ্রতিমা মহাবিদ্যালয়ে প্রশাসনিক বৈঠক করেন। এখানেই জেলাশাসক পি উল্গানাথন তাঁদের কাছে জেলার ক্ষয়ক্ষতির বিষয়ে খতিয়ান তুলে ধরেন। পরে তাঁরা গাড়িতে করে উত্তর গোপালনগরের ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেন। উত্তর গোপালনগর থেকে ফিরে লঞ্চে করে পাথরপ্রতিমার ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শনে যান। ব্রজবল্লভপুর এলাকা পরিদর্শনের পর জি-প্লটের দিকে লঞ্চে করে রওনা দেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। তবে ভরা কোটালে জি-প্লটে যাওয়ার সময় বকচড়া নদী উত্তাল থাকায় লঞ্চ ঘুরিয়ে পাথরপ্রতিমার খেয়াঘাটে ফিরে আসেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের ৩ সদস্য। এরপর তাঁরা গাড়িতে করে পাথরপ্রতিমা গ্রাম পঞ্চায়েতের আশেপাশের ক্ষতিগ্রস্ত গ্রামগুলি ঘুরে দেখেন। তাঁদের সঙ্গে ছিলেন জেলাশাসক পি উল্গানাথন, পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানা, কাকদ্বীপের মহকুমা শাসক সৌভিক চ্যাটার্জি- সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা। ২০ মে উমফানের তাণ্ডবের পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশপথে রাজ্যে সর্বাধিক ক্ষতিগ্রস্ত তিন জেলা পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিপর্যস্ত এলাকা ঘুরে দেখেন। ঘূর্ণিঝড় উমফানের তাণ্ডবে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৮।

```