Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

অযোধ্যায় ভূমিপুজোর দিন পুজো করা যায়নি, তাই পরের দিন ধূমধাম করে রামের পুজো জলপাইগুড়িতে

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: অযোধ্যায় ভূমিপুজোর দিন রাজ্যে ছিল লকডাউন। পুজো করতে বাধা পেতে হয়েছে বিজেপি কর্মীদের। তাই বৃহস্পতিবার বেশি রাতে ফের ভূমিপুজোয় মাতলেন জলপাইগুড়ির বিজেপি কর্মীরা। করলেন লাড্ডু বিতরণ। ৫ অগস্ট লকডাউনের দিন পুলিশের কড়া

অযোধ্যায় ভূমিপুজোর দিন পুজো করা যায়নি, তাই পরের দিন ধূমধাম করে রামের পুজো জলপাইগুড়িতে

শেষ আপডেট: 7 August 2020 07:45

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: অযোধ্যায় ভূমিপুজোর দিন রাজ্যে ছিল লকডাউন। পুজো করতে বাধা পেতে হয়েছে বিজেপি কর্মীদের। তাই বৃহস্পতিবার বেশি রাতে ফের ভূমিপুজোয় মাতলেন জলপাইগুড়ির বিজেপি কর্মীরা। করলেন লাড্ডু বিতরণ। ৫ অগস্ট লকডাউনের দিন পুলিশের কড়া নজরদারি থাকায় ভূমিপুজোর অনুষ্ঠান করতে গিয়ে বাধার মুখে পড়েন বিজেপি কর্মীরা। জলপাইগুড়ির বেশ কিছু এলাকায় ভূমিপুজো বন্দ করে দেয় পুলিশ। তর্কাতর্কি হয় পুলিশের সঙ্গে। জলপাইগুড়ি কংগ্রেস পাড়ার মাঠে প্যান্ডেল করে বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি ও তাদের মিডিয়া সেলের সদস্যরা মিলে রামের ফটো লাগিয়ে ঘটা করে পুজোর আয়োজন করেছিলেন। খবর পেয়ে বিশাল বাহিনী নিয়ে এসে পুজো বন্ধ করে দেন জলপাইগুড়ির কোতোয়ালি থানার আইসি বিপুল সিনহা। পুলিশের সঙ্গে বচসা হয় যুব মোর্চার কর্মীদের। পরে একরকম বাধ্য হয়ে বিজেপি কর্মীরা রামের ফটো সরিয়ে নেন। এমনই এক এলাকা জলপাইগুড়ি ২১ নং ওয়ার্ডের শিরিশতলা। এখানেও পুজোর আয়োজন করা হলেও পুলিশের বাধায় ৫ অগস্ট পুজো করতে পারেননি বিজেপির কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার রাতে এখানেই ফের ভূমিপুজোয় মেতে ওঠে বিজেপি কর্মীরা। এদিন রাতে লাইট লাগিয়ে প্যান্ডেল করে ধূমধাম করে হল রামের পুজো। ২০১ টি প্রদীপ এবং ২০১ টি মোমবাতি জ্বালিয়ে লাড্ডু বিতরণও করলেন বিজেপি কর্মীরা। বিজেপির জলপাইগুড়ি টাউন মণ্ডলের সহ সভাপতি ভরত অধিকারী বলেন, ‘‘বুধবার পুলিশ লকডাউনের নামে আমাদের কর্মীদের উপর অত্যাচার চালিয়ে বহু জায়গায় আমাদের পুজো বন্ধ করে দেয়। ফলে আমরা অযোধ্যায় ভূমি পুজোর দিন  পূজো করতে পারিনি। তাই আজ আমরা আবার জাঁকজমক করে পুজো করলাম।’’ তবে সরকারি বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখেই পুরো অনুষ্ঠান হয়েছে বলে দাবি করেন তাঁরা।

```