Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

‘আর নয় অন্যায়’ কর্মসূচিতে হামলার অভিযোগ বিজেপির, সংঘর্ষে উত্তপ্ত জয়পুর

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: তৃণমূল-বিজেপির তুমুল সংঘর্ষে উত্তপ্ত হল জয়পুর ব্লকের উত্তরবার অঞ্চল। এলাকার চারটি গ্রামে চলছিল বিজেপির আর নয় অন্যায় কর্মসূচি। অভিযোগ, এই কর্মসূচি চলাকালীন বিজেপির কর্মীদের উপর হামলা হয়। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় ওই

‘আর নয় অন্যায়’ কর্মসূচিতে হামলার অভিযোগ বিজেপির, সংঘর্ষে উত্তপ্ত জয়পুর

শেষ আপডেট: 24 December 2020 07:19

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: তৃণমূল-বিজেপির তুমুল সংঘর্ষে উত্তপ্ত হল জয়পুর ব্লকের উত্তরবার অঞ্চল। এলাকার চারটি গ্রামে চলছিল বিজেপির আর নয় অন্যায় কর্মসূচি। অভিযোগ, এই কর্মসূচি চলাকালীন বিজেপির কর্মীদের উপর হামলা হয়। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। বিজেপির অভিযোগ, প্রায় ৭০ থেকে ৮০ জন তৃণমূল কর্মী লাঠি-বাঁশ নিয়ে বিজেপি কর্মীদের উপর চড়াও হয়। আচমকা হামলার জন্য প্রস্তুত ছিলেন না বিজেপির কেউ। পুলিশের উপস্থিতিতেই চলে বেপরোয়া মারধর। তাদের ১২ জন কর্মী  গুরুতর আহত হন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তিনজনকে বিষ্ণুপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বিজেপি নেতারা জানান, পুলিশের  আগাম অনুমতি নিয়েই এই কর্মসূচি চলছিল। সেখানে পুলিশ কর্মীরা উপস্থিতও ছিল। তাদের সামনেই তৃণমূলের লোকজন এসে চড়াও হয়। কিন্তু পুলিশ একবারের জন্যও কাউকে বাধা দেয়নি। বিজেপির জয়পুর ব্লক মণ্ডল (২) সভাপতি মানু চন্দ বলেন, ‘‘লোকসভা ভোটের পর থেকেই এলাকায় তৃণমূলের কোনও অস্তিত্ব নেই। ভাড়াটে গুন্ডা নিয়ে এসে আজ এলাকা দখল করার জন্য বিজেপির কর্মীদের উপর অত্যাচার করা হয়। বিজেপি কর্মীদের প্রাণে মেরে ফেলার জন্যই চক্রান্ত করেছিল তৃণমূল। যারা এসেছিল তাদের প্রত্যেকের হাতে ছিল রড ও বাঁশ। উত্তর বার গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ ঘোষের নেতৃত্বে হামলা হয়। কিন্তু এরকম ভাবে বিজেপিকে আটকানো যাবে না।’’ তৃণমূলের জয়পুর ব্লক সভাপতি ইয়ামিন শেখ বলেন, ‘‘এই হামলার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। পুরোটাই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। এলাকায় এলাকায় তৃণণূলের নামে মিথ্যে প্রচার করছে ওরা। বিধানসভা ভোটে মানুষ তার জবাব দেবে।’’

```