Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

সামাজিক দূরত্ব রক্ষা করছেন না মানুষ, তাই বর্ধমানে সবজি বাজার বন্ধ রাখলেন ব্যবসায়ীরা

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্কে বর্ধমানে সবজি বাজার বন্ধ করল ব্যবসায়ী সমিতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আবেদন জানাচ্ছেন। নজরদারি চালাচ্ছে প্রশাসন। কিন্তু কোনও কিছুতেই কাজের কাজ হচ্ছে না। বাজারে ক্র

সামাজিক দূরত্ব রক্ষা করছেন না মানুষ, তাই বর্ধমানে সবজি বাজার বন্ধ রাখলেন ব্যবসায়ীরা

শেষ আপডেট: 22 April 2020 06:08

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্কে বর্ধমানে সবজি বাজার বন্ধ করল ব্যবসায়ী সমিতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আবেদন জানাচ্ছেন। নজরদারি চালাচ্ছে প্রশাসন। কিন্তু কোনও কিছুতেই কাজের কাজ হচ্ছে না। বাজারে ক্রেতা থেকে বিক্রেতা অনেকেই সামাজিক দূরত্ব বজায় রাখছেন না, মাস্ক ব্যবহার করছেন না বলে অভিযোগ। তাই সবক শেখাতে ব্যবসায়ী সমিতি সিদ্ধান্ত নেয় বুধবার থেকে শুক্রবার তিনদিন পাইকারি সবজি বাজার বন্ধ রাখা হবে। এই খবর চাউর হতেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন। মঙ্গলবার রাতে ব্যবসায়ী সমিতির সঙ্গে তড়িঘড়ি বৈঠকে বসেন জেলাশাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের আধিকারিকরা। বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ী সমিতিকে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়। বাজার খোলা রাখার অনুরোধ করা হয়। এরপরেই ব্যবসায়ী সমিতি তিনদিনের পরিবর্তে শুধুমাত্র বুধবার পাইকারি সবজি বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। সবজির পাইকারি বাজার বন্ধ থাকায় শহরের সব সবজি বাজারই বুধবার বন্ধ রাখা হয়। ফলে আজ তেঁতুলতলা, নীলপুর, বীরহাটা, স্টেশন বাজারের কোনও সবজির দোকানেরই ঝাঁপ খোলেনি। তবে আগামীকাল থেকে আবার বাজার খোলা থাকবে বলে জানায় ব্যবসায়ী সমিতি। পূর্ব বর্ধমান চেম্বার অফ ট্রেডার্সের সম্পাদক চন্দ্রবিজয় যাদব বলেন, ‘‘করোনা রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখতেই হবে। কিন্তু এত প্রচারের পরেও সে সম্পর্কে উদাসীন মানুষ। বাজারগুলিতে ভিড় করে জিনিস কিনছেন সবাই। ব্যবসায়ীরাও উদাসীন। এমনকী মাস্ক ব্যবহার করতে বললেও বিরক্ত হচ্ছেন মানুষ। এই অবস্থায় সবার নিরাপত্তার কথা ভেবেই বাজার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু প্রশাসনের অনুরোধে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হল।’’

```