Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

আলিপুরদুয়ারে জনসভার পথে দিলীপ ঘোষের গাড়ি লক্ষ্য করে ইট, ভাঙল গাড়ির কাচ

দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: জয়গাঁতে জনসভায় যোগ দিতে যাওয়ার পথে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। ইটের ঘায়ে ভাঙল গাড়ির কাচ। এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় দলসিংপাড়াতে। জয়গাঁর মঙ্গলাবাড়িতে বিজেপি রাজ্য স

আলিপুরদুয়ারে জনসভার পথে দিলীপ ঘোষের গাড়ি লক্ষ্য করে ইট, ভাঙল গাড়ির কাচ

শেষ আপডেট: 12 November 2020 08:27

দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: জয়গাঁতে জনসভায় যোগ দিতে যাওয়ার পথে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। ইটের ঘায়ে ভাঙল গাড়ির কাচ। এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় দলসিংপাড়াতে। জয়গাঁর মঙ্গলাবাড়িতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ের উপর পাথর বৃষ্টির অভিযোগ উঠেছে তৃণমূল ও গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থকদের বিরুদ্ধে। এই হামলায় কালচিনির বিধায়ক উইলসন চম্প্রামারির গাড়ি সহ আরও এক বিজেপির নেতার গাড়ির কাচ ভাঙে। উইলসন চম্প্রামারির গাড়িতে থাকা এক বিজেপি কর্মী জখম হয়েছেন বলে দাবি করেছে বিজেপি। হামলার অভিযোগ মুলত তৃণমূল কংগ্রেসের দিকে। তবে দীলিপ ঘোষকে লক্ষ্য করে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে গোর্খা জন মুক্তি মোর্চার বিমল পন্থীদের বিরুদ্ধে। যদিও তৃণমূল কংগ্রেস ও গোর্খা জন মুক্তি মোর্চা দুই শিবিরই তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। বৃহস্পতিবার দুপুরে কালচিনি ব্লকের জয়গাঁর খোকলা বস্তিতে জনসভা ছিল বিজেপির। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার কোচবিহারের কর্মসূচি সেরে রাতে আলিপুরদুয়ারের মাদারিহাটের জলদাপাড়া লজে ছিলেন তিনি। সকালে চায়ে পে চর্চা সেরে সেখান থেকে জয়গাঁর খোকলা বস্তির জনসভার দিকে রওনা দেয় দিলীপবাবুর কনভয়। দলসিংপাড়া থেকে দীলিপ ঘোষের গাড়ি নিয়ে বাইক মিছিল শুরু করে বিজেপি।  বাইক মিছিল শুরু হতেই মিছিল আটকায় পুলিশ। পুলিশের বক্তব্য ২৫টি মোটরবাইক নিয়ে র‍্যালি করার অনুমতি থাকলেও একশোটির বেশি মোটরবাইক নিয়ে মিছিল বের করা হয়েছিল। বিজেপি নেতারা মিছিলে বাইকের সংখ্যা কমিয়ে দেওয়ার কথা বললে মিছিল ছেড়ে দেয় পুলিশ। এরপর সেই বাইক মিছিল জি এস টি মোরে পৌছালে সেখানে গোর্খা জনমুক্তি মোর্চার বিমল পন্থীরা রাস্তার পাশে দাঁড়িয়ে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দেন বলে অভিযোগ। সেখান থেকে মিছিল সুনসুনি বাজার ও মল্লিক গ্যারেজ এলাকায় পৌঁছলে দীলিপ ঘোষের গাড়ি লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি। ছুড়ে মারা হয় বড় বোল্ডার। দিলীপবাবুর গাড়ির পেছনেই ছিল কালচিনির বিধায়ক উইলসন চম্প্রামারির সাদা রঙের গাড়ি। তারপরেই ছিল বিজেপির এসটি মোর্চার নেতা কমল পাখরিনের কালো রঙের গাড়ি। দুটো গাড়িতেই ভাঙচুর করা হয়। উইলসন চম্প্রামারির গাড়ির দরজার কাচ ও পেছনের কাচ সম্পূর্ণ ভেঙে গেছে। এস টি মোর্চার নেতার গাড়ির দরজার কাচও ভেঙেছে। বিধায়ক উইলসন চম্প্রামারির গাড়িতে থাকা বিজেপির এক কর্মী জখম হয়েছে বলে দাবি করেছে বিজেপি। তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বিধায়ক উইলসন চম্প্রামারি বলেন, ‘‘বড় বোল্ডার ছুড়ে মারা হয়েছে। কোনওমতে আমরা প্রাণে বেঁচে গেছি। এই বোল্ডারের আঘাতে কারও মৃত্যু হতে পারত। কাচ ভেঙে আমার গাড়িতে থাকা একজন জখম হয়েছেন। পুলিশের মদতে এই হামলা চালিয়েছে তৃণমূল। দোষীদের গ্রেফতার করতে হবে।’’ বেলা সাড়ে ১২ টা নাগাদ এই হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার পর খোকলা বস্তির সভায় পৌঁছন দিলীপ ঘোষ। সভা শেষে দীলিপ ঘোষ বলেন, ‘‘এর আগেও আমার গাড়িতে হামলা চালানো হয়েছিল। এদিনও আমাকে কালো পতাকা দেখিয়েছে। গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। আমার গাড়ি লক্ষ্য করে ইট পাথর ছুড়ে মেরেছে তৃণমূলের গুন্ডা বাহিনী। এগুলো করে করে তৃণমূল কংগ্রেস বসে পড়েছে। আর বিজেপি গ্রামে গঞ্জে সর্বত্র ছড়িয়ে পড়েছে। এভাবে বিজেপিকে আটকানো যায় না।" তৃণমূল কংগ্রেস ও গোর্খা জনমুক্তি মোর্চা দুই শিবিরই তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূলের আলিপুরদুয়ার জেলার মুখপাত্র সৌরভ চক্রবর্তী বলেন, ‘‘এটা বিজেপির চক্রান্ত। তৃণমূল কংগ্রেস এই ধরনের কাজ করে না। করোনা পরিস্থিতিতে জেলার কোথাও কোনও বিজেপি নেতাকে দেখা যায়নি। অশান্তি তৈরির জন্য বিজেপি এই চক্রান্ত করে চলেছে।’’ গোর্খা জনমুক্তি মোর্চার নেতা মধুকর থাপা বলেন, ‘‘এদিন আমাদের কোনও বিক্ষোভ কর্মসূচি ছিল না।" ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি। আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, ‘‘আমরা ঘটনা খতিয়ে দেখছি।’’

```