Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মিল ধান কেনা বন্ধ করতেই চাষিদের বিক্ষোভ ভাতারে, বর্ধমান-কাটোয়া রোড অবরোধ

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: অবিলম্বে ধান কেনা শুরুর দাবিতে ব্লক অফিসের সামনে রাস্তা অবরোধ করলেন কৃষকরা। বুধবার সকালে মিল মালিক কৃষকদের জানায় তাঁরা আর সরকারি সহায়ক মূল্যে ধান কিনতে পারবেন না। ব্লক অফিসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয় চাষিদ

মিল ধান কেনা বন্ধ করতেই চাষিদের বিক্ষোভ ভাতারে, বর্ধমান-কাটোয়া রোড অবরোধ

শেষ আপডেট: 23 December 2020 15:20

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: অবিলম্বে ধান কেনা শুরুর দাবিতে ব্লক অফিসের সামনে রাস্তা অবরোধ করলেন কৃষকরা। বুধবার সকালে মিল মালিক কৃষকদের জানায় তাঁরা আর সরকারি সহায়ক মূল্যে ধান কিনতে পারবেন না। ব্লক অফিসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয় চাষিদের। কৃষকদের দাবি, তাঁরা তিন দিন ধরে ধান বোঝাই ট্রাক নিয়ে মিলের সামনে দাঁড়িয়ে আছেন। পাওনাদাররা বারবার টাকার জন্য বাড়িতে আসছেন। অবিলম্বে ধান কিনতে হবে মিল মালিকদের। এই দাবিতেই এদিন পূর্ব বর্ধমানের ভাতার ব্লক অফিসের সামনে রাস্তা অবরোধ করেন এলাকার কৃষকরা। খাদ্য দফতরের আধিকারিক দয়াময় গোস্বামী চাষিদের জানান, তাঁদের কাছে অভিযোগ এসেছিল মিলে ধানের দাম কম দিচ্ছে ও ধান বেশি পরিমাণ বাদ দিচ্ছে। তাই তাঁরা বলেছিলেন চাষিদের অসুবিধা হলে তাঁরা কিষান মান্ডিতে ধান বিক্রি করতে পারেন। চাষিদের যদি তাতে আপত্তি থাকে তাহলে চাষিরা যেখানে ইচ্ছা ধান বিক্রি করতে পারেন। শেষ পর্যন্ত খাদ্য আধিকারিকের আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় চাষিরা। এলাকার চাষি শেখ সবুর বলেন, ‘‘আমরা মিলে সঠিক দাম পাচ্ছি, তাই আমরা মিলেই ধান বিক্রি করতে চাই।’’ ভাতারের মাহাতা গ্রামের বাসিন্দা জয়ন্ত ঘোষ বলেন, ‘‘আগের মতই রাইসমিলে ধান বিক্রি করতে দিতে হবে।’’ একই দাবি তুলসিডাঙার বাসিন্দা সাইদর রহমানের। এবছরের শুরু থেকেই সরকারি সহায়ক মূল্যে ধান কেনা নিয়ে গণ্ডগোল চলছে গোটা জেলায়। গলসিতেও রাস্তা অবরোধ করেন চাষিরা। সপ্তাহ খানেক আগে গলসির একটি রাইসমিলের সামনে রাস্তা কেটে দেন এলাকার চাষিরা। তাঁরা দাবি করেন রাইসমিল কর্তৃপক্ষ সরকারি সহায়ক মূল্যে ধান কিনছে না। আউশগ্রামের গুসকরাতেও সমস্যায় পড়ছেন স্থানীয় চাষিরা। তাঁদের অভিযোগ, মাণ্ডিতে ধান নিয়ে নিদিষ্ট কোনও নিয়ম নেই। ফলে চরম ভোগান্তিতে পড়ছেন কৃষকরা। এদিন অবশ্য প্রশাসনের আশ্বাসে ফের নতুন করে মিলে ধান কেনা শুরু হয় ভাতারে। এদিকে আধ ঘন্টার অবরোধের জেরে বর্ধমান-কাটোয়া রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। বাস সহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে। ভাতার থানার পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।

```