Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

সেচখালের বাঁধ ভেঙে জল ঢুকে আলুতে পচন, অন্যদিকে জল না পেয়ে সঙ্কটে বর্ধমানের বোরোচাষিরা

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: এক অংশে সেচখালের বাঁধ ভেঙে জল ঢুকছে হুহু করে। আলু ও সর্ষের জমি জলের তলায়। মাথায় হাত চাষিদের। অন্যদিকে এরজন্য জন্য বন্ধ হয়ে যাওয়ায় বোরো চাষের জল পাচ্ছেন না আরেক অংশের চাষিরা। তাই সেচখালের বাঁধ মেরামতের দাবিতে

সেচখালের বাঁধ ভেঙে জল ঢুকে আলুতে পচন, অন্যদিকে জল না পেয়ে সঙ্কটে বর্ধমানের বোরোচাষিরা

শেষ আপডেট: 2 February 2021 12:46

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: এক অংশে সেচখালের বাঁধ ভেঙে জল ঢুকছে হুহু করে। আলু ও সর্ষের জমি জলের তলায়। মাথায় হাত চাষিদের। অন্যদিকে এরজন্য জন্য বন্ধ হয়ে যাওয়ায় বোরো চাষের জল পাচ্ছেন না আরেক অংশের চাষিরা। তাই সেচখালের বাঁধ মেরামতের দাবিতে সেচ দফতরের সামনে বিক্ষোভ দেখালেন বর্ধমানের চাষিরা। বিক্ষোভে সামিল ছিলেন রাইপুর, ভিটা, শোনপুর- সহ বেশ কয়েকটি গ্রামের চাষিরা। তাঁদের দাবি, অবিলম্বে সেচখালের ভাঙা বাঁধ মেরামত করতে হবে। সপ্তাহ খানেকের মধ্যেই জেলার বিভিন্ন জায়গায় জমিতে বোরোধান রোয়ার কাজ শুরু হবে। এই সময়ে বীজতলায় জলের দরকার। কিন্তু বর্ধমান ১ নম্বর ব্লকের ভিটা শোনপুরে সেচ খালের বাঁধ ভেঙে যাওয়ায় জল দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। তাই ব্যহত হচ্ছে ধান রোয়ার কাজ। জানুয়ারির শেষের দিকে বোরোচাষের জন্য ডিভিসির সেচখালগুলিতে জল দেওয়া শুরু হয়েছে জেলায়। এলাকার বাসিন্দা সুকুমার ঘোষ জানান, সেচখালের বাঁধ ভাঙা বা দুর্বলতার খোঁজ রাখেননি সেচ দফতরের কর্মীরা। তিনদিন আগে বোরোর জল সেচ খালের বাঁধ ভেঙে ঢুকে যায় আলু, সর্ষে ও পেঁয়াজের জমিতে। টানা দু'দিন ও দু'রাত আলু, সর্ষের জমি ছিল জলের তলায়। ফলে এখন পাকা আলু বা সর্ষে নষ্ট হয়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন এলাকার চাষিরা। সেচখালের বাঁধ ভেঙে জল অন্যদিকে প্রবাহিত হওয়ায় বন্ধ করা হল জলের সরবরাহ। তাই বোরোধানের জমিতে জলের আকাল। চাষিরা বলেন, ‘‘সেচখালের ভাঙা বাঁধ মেরামত করে জল দেওয়া শুরু করতে হবে। না হলে আমাদের বীজতলার বীজ শুকিয়ে যাবে। দারুণ ক্ষতির মুখে পড়তে হবে। ঋণ নিয়ে চাষ করেছি আমরা। এখন মাঠের ফসল মাঠেই নষ্ট হলে খাবই বা কী আর ঋণই বা শুধবো কেমন করে?’’ এই সমস্যা থেকে বাঁচতে মঙ্গলবার জেলা সেচ দফতরের অফিসের সামনে বাঁধ মেরামতের জন্য বিক্ষোভ দেখান তাঁরা। স্মারকলিপিও দেন। এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু বলেন, ‘‘চাষিদের সমস্যার কথা শুনেছি। অনেক জমিতে বাঁধ ভেঙে সেচের জল ঢুকে আলু ও সর্ষে চাষের ক্ষতি হওয়ার সম্ভাবনা। আবার বোরোধানের জমিতে জল নেই। তবে সরকার চাষিদের পাশে আছে। বাঁধ মেরামতের জন্য সেচ দফতরের কর্মীরা ব্যবস্থা নিচ্ছেন।’’

```