Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

শিক্ষকের বাড়িতে হামলায় ধৃতদের মুক্তির দাবিতে কাটোয়ায় মহকুমাশাসকের দফতরে বিক্ষোভ

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: পার্শ্বশিক্ষকের শাস্তি ও গ্রেফতার হওয়া এলাকাবাসীর মুক্তির দাবিতে কাটোয়ার মহকুমাশাসকের দফতরে বিক্ষোভ দেখালেন মণ্ডলহাটের বাসিন্দারা। তাঁদের দাবি, এলাকার শিক্ষক রমেন তালুকদারকে অবিলম্বে স্কুলের পার্শ্বশিক্ষক পদ

শিক্ষকের বাড়িতে হামলায় ধৃতদের মুক্তির দাবিতে কাটোয়ায় মহকুমাশাসকের দফতরে বিক্ষোভ

শেষ আপডেট: 12 February 2021 11:03

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: পার্শ্বশিক্ষকের শাস্তি ও গ্রেফতার হওয়া এলাকাবাসীর মুক্তির দাবিতে কাটোয়ার মহকুমাশাসকের দফতরে বিক্ষোভ দেখালেন মণ্ডলহাটের বাসিন্দারা। তাঁদের দাবি, এলাকার শিক্ষক রমেন তালুকদারকে অবিলম্বে স্কুলের পার্শ্বশিক্ষক পদ থেকে বরখাস্ত কর‍তে হবে। বিক্ষোভকারীরা প্ল‍্যাকার্ড নিয়ে মহকুমা শাসকের কার্যালয়ের সামনে বসে পড়েন। কাটোয়ার মহকুমাশাসক প্রশান্তরাজ শুক্লা বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে বিক্ষোভকারীদের আশ্বাস দেন। তারপরেই সেখান থেকে ওঠেন বিক্ষোভকারীরা। শিক্ষকের সঙ্গে ছাত্রীর অবৈধ সম্পর্ক আছে এই সন্দেহে সোমবার মণ্ডলহাটের বাসিন্দা শিক্ষক রমেন তালুকদারের বাড়িতে বেপরোয়া ভাঙচুর চালায় এলাকাবাসী। রোষ থেকে বাঁচতে ওই শিক্ষক দোতলার ছাদ থেকে নীচে লাফিয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে পাঠানো হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই নিয়ে সোমবার রাতে তুমুল উত্তেজনা ছড়ায় কাটোয়া থানা এলাকার মণ্ডলহাটে। কাটোয়ার রাজমহিষী উচ্চ বিদ্যালয়ে পার্শ্বশিক্ষক রমেনবাবু। গন্ডগোলের খবর পেয়ে কাটোয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। যে ছাত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের সন্দেহেকে কেন্দ্র এই ঘটনা সেই ছাত্রীর পরিবারের তরফ থেকে শিক্ষককের বিরুদ্ধে কোনও অভিযোগই জানানো হয়নি নেই। ওই ছাত্রীর মা দাবি করেন, তাঁর মেয়েকে নিয়ে ওই শিক্ষক ঘুরতে গিয়েছিলেন। সেই ঘটনাকে কেন্দ্র করে পাড়ার লোকজন শিক্ষকের বাড়িতে চড়াও হয়ে এই ঘটনা ঘটায়। আচমকা কেন শিক্ষককের বাড়িতে এলাকাবাসী ভাঙচুর চালায় তার তদন্তে নামে কাটোয়া থানার পুলিশ। পুলিশকর্তারা জানান, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ওই পার্শ্বশিক্ষকের স্ত্রী সুচিত্রা তালুকদার কাটোয়া থানায় ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ ইতিমধ্যে সাতজনকে এলাকা থেকে গ্রেফতার করে কাটোয়া মহকুমা আদালতে পেশ করে। আজ সকালে কয়েকশো এলাকাবাসী  মিছিল করে গ্রেফতার হওয়া ওই ব্যক্তিদের মুক্তি এবং পার্শ্ব শিক্ষকের শাস্তির দাবিতে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দেন।

```