Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

কোচবিহার যেন বিদ্রোহের আঁতুরঘর, মিহিরের পর তৃণমূলের আর এক বিধায়ক ক্ষোভের জ্বালামুখ খুললেন

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: মিহির গোস্বামীর পর এবার জগদীশ বর্মা বসুনিয়া। নিজের দলের কার্যকলাপ নিয়ে ক্ষোভ উগরে দিলেন সিতাই কেন্দ্রের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া। মঙ্গলবার সকালে নিজের দফতরে বসেই পিকের লোকেদের সতর্ক করলেন তিনি। দলের ক

কোচবিহার যেন বিদ্রোহের আঁতুরঘর, মিহিরের পর তৃণমূলের আর এক বিধায়ক ক্ষোভের জ্বালামুখ খুললেন

শেষ আপডেট: 17 November 2020 12:17

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: মিহির গোস্বামীর পর এবার জগদীশ বর্মা বসুনিয়া। নিজের দলের কার্যকলাপ নিয়ে ক্ষোভ উগরে দিলেন সিতাই কেন্দ্রের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া। মঙ্গলবার সকালে নিজের দফতরে বসেই পিকের লোকেদের সতর্ক করলেন তিনি। দলের কার্যপ্রণালী নিয়ে এ দিন রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন সিতাই কেন্দ্রের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া। ক্ষোভ প্রকাশ করলেন দলের জেলা নেতৃত্বের বিরুদ্ধে। বললেন, ‘‘মিহির গোস্বামী দল ছাড়লে তার প্রভাব পড়বে তৃণমূলে।’’ তাঁর উপরেও এর প্রভাব পড়বে কি না প্রশ্ন করা হলে জগদীশবাবু বলেন, ‘‘সময় কথা বলবে।’’ জগদীশবাবুর এমন ইঙ্গিতপূর্ণ কথায় জেলা তৃণমূল যে ভাঙনের মুখে দাঁড়িয়ে তা আরও পরিষ্কার হয়ে যায়। আর তারপরেই বিধায়কের বাড়ি ছুটে যান প্রশান্ত কিশোরের আইপ্যাকের লোকজন। জানা গিয়েছে, পিকের লোকেদের সামনেও তীব্র ক্ষোভ প্রকাশ করেন জগদীশবাবু। দলের সভাপতির বিরুদ্ধেও ক্ষোভ জানান তিনি। সিতাই কেন্দ্রের অন্তর্গত দিনহাটা ১ নম্বর ব্লকে বিধায়কের মতামত ছাড়াই বাইরে থেকে লোক এনে ব্লক সভাপতি পদে বসানো হয়েছে বলে তাঁর অভিযোগ। এই মুহূর্তে দল ছাড়ার পথে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী। জানা গেছে, তাঁর উদাহরণ বারবার পিকের লোকেদের সামনে এদিন তুলে ধরেছেন জগদীশ বর্মা বসুনিয়া। মিহিরবাবু দল ছাড়লে আরও অনেক বিধায়ক দল ছাড়ার পথে পা বাড়াবেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। মাস দেড়েক আগে সংগঠনের সমস্ত পদ থেকে ইস্তফা দেন কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মিহিরবাবু। তারপর গত সপ্তাহে বলেন, তৃণমূলে আর ফিরছি না। মঙ্গলবার ফেসবুকে তৃণমূলের লাগাম আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই বলে মন্তব্য করেন তিনি। তাঁর এই বিস্ফোরক পোস্ট ঘিরে সকাল থেকেই আলোড়ন পড়ে গেছে তৃণমূলের অন্দরে। নতুন করে শুরু হয়েছে মিহিরবাবুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা। এই পরিস্থিতিতেই এবার শোরগোল পড়ল সিতাইয়ের বিধায়ককে নিয়েও।

```